সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
বাবা-মায়ের সঙ্গে অভিমান করে শিশুর আত্মহত্যা | চ্যানেল খুলনা

বাবা-মায়ের সঙ্গে অভিমান করে শিশুর আত্মহত্যা

নারায়ণগঞ্জ: মা-বাবার সঙ্গে অভিমান করে বেলাল হোসেন নামে দশ বছরের এক শিশু গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

শনিবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় রূপগঞ্জের তারাব পৌরসভার মৈকুলি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত বেলাল নিলফামারী সদরের গোরগ্রাম এলাকার ইউসুফ মিয়ার ছেলে। তারা মৈকুলী এলাকার আবু তাহেরের ভাড়াটিয়া ছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত তিনদিন ধরে মাদ্রাসায় না যাওয়ার কারণে তার মা তাকে ঘরের ভেতর রেখে বাইরে থেকে তালা ঝুলিয়ে কারখানায় চলে যায়। বিকেলে ফিরে এসে তিনি দেখতে পান ভেতর থেকে দরজা আটকানো। সন্দেহ হলে জানালা দিয়ে উঁকি দিয়ে ছেলের ঝুলন্ত মরদেহ দেখতে পান তিনি। পরে এলাকাবাসীর সহযোগিতায় দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। খবর পেয়ে সন্ধ্যায় রূপগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সারাদেশ আরও সংবাদ

মা-বাবাকে মারধর ও মাদক সেবনের অভিযোগে যুবকের ১০ মাসের কারাদণ্ড

‘স্বৈরাচার ও গুপ্ত আবার এক হয়েছে’: ফেনীতে তারেক রহমান

‘চট্টগ্রামের মানুষ আগে জান্নাতে যাবে’, বক্তার বক্তব্য ঘিরে আলোচনা

কিলোমিটারে ১৭ পয়সা বাড়ল বাসভাড়া

মরিয়মের মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুলসহ প্রথম স্ত্রী গ্রেপ্তার

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের এক মাত্র ছেলের মরদেহ উদ্ধার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।