সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
বাথরুমের মেঝে খুঁড়ে ৯৫ বোতল ফেনসিডিল উদ্ধার | চ্যানেল খুলনা

বাথরুমের মেঝে খুঁড়ে ৯৫ বোতল ফেনসিডিল উদ্ধার

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার একটি বাড়ির নির্মাণাধীন বাথরুমের মেঝের মাটি খুঁড়ে ৯৫ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ।

গোদাগাড়ী থানাধীন প্রেমতলী পুলিশ তদন্ত কেন্দ্রের একটি দল শুক্রবার রাতে উপজেলার তালধারী গ্রামে রুজেলা বেগম (৪৫) নামে এক নারীর বাড়িতে এ অভিযান চালায়।

এ সময় রুজেলা বেগমকে গ্রেপ্তার করা হয়। রুজেলার স্বামীর নাম মিনারুল ইসলাম। অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে রুজেলার ছেলে মো. রুবেল (২৭) পালিয়ে যেতে সক্ষম হন।

তবে তাকে পলাতক আসামি করে থানায় মামলা হয়েছে। আর এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে তার মা রুজেলাকে শনিবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে প্রেমতলী পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই দেলোয়ার হোসেনের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। তার সঙ্গে ছিলেন এএসআই রাসেল রানা, কনস্টেবল আফজাল খান ও মৌসুমি খাতুন। প্রায় ৯৫ হাজার টাকা মূল্যের এ ফেনসিডিল উদ্ধারের ঘটনায় করা মামলার বাদী হন এসআই দেলোয়ার হোসেন।

তিনি জানান, বিকালে তিনি খবর পান রুজেলা বেগমের বাড়ি থেকে ফেনসিডিল বিক্রি করা হয়। এরপর রাতে তার বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় রুবেল পালিয়ে যান। তবে তার মাকে আটক করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে বাড়ির ভেতর নির্মাণাধীন বাথরুমের মেঝে খুঁড়ে ফেনসিডিল উদ্ধার করা হয়। একটি জারকিনের ভেতর অভিনব কায়দায় ফেনসিডিলগুলো লুকিয়ে রাখা হয়েছিল।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

আইন ও অপরাধ আরও সংবাদ

পরীমণি কাণ্ডে বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন

বেনজীরকে দেশে ফেরাতে নথি আরবি ভাষায় অনুবাদ, প্রত্যর্পণ প্রক্রিয়া জোরদার

হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো গ্রেনেড বাবুর ভাই জনিকে

খুলনায় ‘গ্রেনেড বাবু’র বাড়িতে যৌথবাহিনীর অভিযান, আটক ১

খুলনায় ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা

শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।