সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
বন্ধ হচ্ছে যশোরের সব ব্যবসা প্রতিষ্ঠান | চ্যানেল খুলনা

বন্ধ হচ্ছে যশোরের সব ব্যবসা প্রতিষ্ঠান

যশোর প্রতিনিধি : আগামী মঙ্গলবার সকাল থেকে যশোরের সব দোকানপাট বন্ধ থাকবে। করোনা পরিস্থিতিতে জনসাধারণকে বার বার সতর্ক করার পরও স্বাস্থ্যবিধি না মেনে মার্কেট-শপিংমলে ভিড় জমানোয় আজ এই সিদ্ধান্ত হয়েছে।
‘করোনাভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটি’র সভায় এই সিদ্ধান্ত হয়। সভা শেষ হওয়ার পরপরই যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ এই তথ্য নিশ্চিত করেন।
এর আগে গত ২৭ এপ্রিল যশোর জেলাকে লকডাউন করা হয়েছিল। পরে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী গত ১০ মে নির্ধারিত শর্তসাপেক্ষে নির্দিষ্ট সময়ের জন্য দোকানপাট খোলার অনুমতি দেওয়া হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, আজ বিকেল তিনটায় যশোর সার্কিট হাউজে ‘করোনাভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটি’র সভা হয়।
জেলা প্রশাসক ও কমিটির সভাপতি মোহাম্মদ শফিউল আরিফ এতে সভাপতিত্ব করেন।
সভায় যশোরের সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে আগামী মঙ্গলবার থেকে ফের দোকানপাট, শপিংমল, মার্কেট বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত হয়।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এই বিষয়ে গণবিজ্ঞপ্তি জারি করা হবে। সেটা আজও হতে পারে, আগামীকালও হতে পারে।
সভায় আরো উপস্থিত ছিলেন যশোরের পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন, করোনা সংক্রান্ত সেনা তৎপরতায় যশোরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা লে. কর্নেল নিয়ামুল, পৌরসভার মেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু, সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন, প্রেসক্লাব সভাপতি জাহিদ হাসান টুকুন প্রমুখ।

https://channelkhulna.tv/

যশোর আরও সংবাদ

শিবিরের দুই নেতাকে গুলি : ৮ আসামির বিচার শুরু হবে কিনা আদেশ আজ

বেনাপোল স্থলবন্দরে হাসপাতাল প্রতিষ্ঠার দাবিতে তিন ঘণ্টা সড়ক অবরোধ

যশোরের শার্শায় বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন

যশোরের শার্শায় ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক

যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলন শ্যোন অ্যারেস্ট

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে উলাশীর জিয়া খাল পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী অমিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।