সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
বড়দিন উপলক্ষে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ | চ্যানেল খুলনা

বড়দিন উপলক্ষে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ

বড়দিন উপলক্ষে যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ রয়েছে। আমদানি-রফতানি বন্ধ থাকলেও দু’দেশের মধ্যে পাসপোর্টে যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে। রোববার (২৫ ডিসেম্বর) বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, খ্রিষ্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশ আমদানি-রফতানি বন্ধ আছে। সোমবার সকাল থেকে পুনরায় আমদানি-রফতানি চালু হবে।
বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, আমদানি-রফতানি বন্ধ থাকলেও দু’দেশের মধ্যে পাসপোর্টে যাত্রী পারাপার অন্য দিনের মতো স্বাভাবিক আছে।
বেনাপোল চেকপোস্ট কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা শেখ এনাম হোসেন জানান, বড়দিন উপলক্ষে সরকারি ছুটি থাকায় বেনাপোল-পেট্রাপোল বন্দরে আমদানি-রফতানি বন্ধ রয়েছে। সোমবার থেকে আবার আমদানি-রফতানি কার্যক্রম শুরু হবে।  তাং- ২৫/১২/২০২২।

https://channelkhulna.tv/

যশোর আরও সংবাদ

শিবিরের দুই নেতাকে গুলি : ৮ আসামির বিচার শুরু হবে কিনা আদেশ আজ

বেনাপোল স্থলবন্দরে হাসপাতাল প্রতিষ্ঠার দাবিতে তিন ঘণ্টা সড়ক অবরোধ

যশোরের শার্শায় বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন

যশোরের শার্শায় ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক

যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলন শ্যোন অ্যারেস্ট

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে উলাশীর জিয়া খাল পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী অমিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।