সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ফকিরহাটে ৬ বছরের শিশু ধর্ষন, ধর্ষক আটক | চ্যানেল খুলনা

ফকিরহাটে ৬ বছরের শিশু ধর্ষন, ধর্ষক আটক

বাগেরহাটের ফকিরহাট উপজেলায় ৬ বছরের এক শিশু ধর্ষনের ঘটনা ঘটেছে। বুধবার (২ জুন) সকালে উপজেলার  পিলজংগ ইউনিয়নের পিলজংগ গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই শিশুটির মা বাদী হয়ে রাতে ফকিরহাট থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলা দায়ের পর থানা পুলিশ অভিযান চালিয়ে মিন্টু শেখ (৬০) নামের এক বৃদ্ধকে গ্রেফতার করেছে। নির্যাতনের শিকার শিশুটি স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের ১ম শেনীর ছাত্রী।
মামলা এজাহার সূত্রে জানা যায়, ফকিরহাট উপজেলার পিলজংগ গ্রামে বুধবার সকাল সাড়ে ৯টার দিকে শিশুটি তার দাদার সাথে বাড়ীর পাশে অবস্থিত পানের বরজে যায়। কিছুক্ষণ বাদে সে একা একা বাড়ীর উদ্দেশ্যে রওয়ানা দেয়। পথি মধ্যে একই এলাকার মিন্টু শেখ (৬০) নামের এক বৃদ্ধ পানি খাওয়ানোর কথা বলে শিশুটিকে ওই এলাকার পবিত্র দাসের বাশ বাগানে নিয়ে ধর্ষনে লিপ্ত হয়। এসময় শিশুটির আর্তচিৎকার মিরাজুল শেখ নামের এক ব্যক্তি ছুটে আসলে মিন্টু দৌড়ে পালিয়ে যায়। এরপর শিশুটি বাড়ী ফিরে সব ঘটনা তার মাকে বলে এবং অসুস্থ হয়ে পড়ে।
ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ,ন,ম খায়রুল আনম বলেন, শিশু ধর্ষণের ঘটনায় ওই শিশুটির মা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলার একমাত্র আসামী মিন্টু শেখকে খুলনার পাইকগাছা থেকে আমরা গ্রেফতার করেছি। শিশুটির ডাক্তারি পরিক্ষার জন্য বাগেরহাট সদর হাসপাতালে প্রেরণের প্রক্রিয়া চলছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

আইন ও অপরাধ আরও সংবাদ

ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড

মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড

আদালতের রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ ঘোষণা হাইকোর্টের

চট্টগ্রামে এক বাড়িতে ৬৩ বিদেশি, উদ্ধার ১৩৪ মোবাইল ও ৫৭ ল্যাপটপ

খুলনায় সোনালী ব্যাংকের সাবেক ছয় কর্মকর্তা-কর্মচারীসহ সাতজনের ১০ বছর কারাদণ্ড

দুই শিশুর পেটে ৬ হাজার ৬১৫টি ইয়াবা পাচার, নারী আটক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।