সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রবাসীর স্ত্রীর সঙ্গে রাত কাটাতে গিয়ে কৃষকলীগ নেতা আটক | চ্যানেল খুলনা

প্রবাসীর স্ত্রীর সঙ্গে রাত কাটাতে গিয়ে কৃষকলীগ নেতা আটক

ঢাকা জেলা কৃষক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রাজকে এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে রাত্রীযাপনকালে আটক করে এলাকাবাসী। এ সময় তার কাছ থেকে যৌন উত্তেজক ওষুধ উদ্ধার করা হয়। পরে তাদের গণধোলাই দিয়ে থানা পুলিশকে খবর দেয় গ্রামবাসী।

জানা গেছে, কেরানীগঞ্জের খোলামুড়া এলাকার মেয়ে সোমার বিয়ে হয় রুহিতপুর ইউনিয়নের নয়াপাড়া গ্রামের মো. মনিরের সঙ্গে। বিয়ের পরে সোমার স্বামী সাউথ আফ্রিকা চলে যান। মনির প্রবাসে গেলে কৃষকলীগ নেতা রাজ তার মামাতো বোন সোমার বাসায় অবৈধভাবে যাতায়াত করা শুরু করে। বিষয়টি সোমার শ্বশুরবাড়ির লোকজনসহ এলাকাবাসীর নজরে আসে। গতকাল মঙ্গলবার রাতে রাজ সোমার বাড়িতে আসলে সোমার শ্বশুরবাড়ির লোকজন এলাকাবাসীদের নিয়ে ওৎ পেতে থাকে। ভোররাতে দুজনকে একসঙ্গে আটক করে তারা। পরে গ্রামবাসী থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের আটক করে থানা নিয়ে আসে।

ঢাকা জেলা কৃষক লীগের সভাপতি জাকি উদ্দীন আহমেদ রিন্টু বলেন, আমি বিষয়টি জেনেছি। ঘটনা সত্য হলে পরবর্তী মিটিংয়ে আলোচনা সাপেক্ষে তাকে সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হবে।

কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাইনুল ইসলাম পিপিএম বলেন, পরকীয়ার জেরে এক নারী ও এক পুরুষকে রুহিতপুর ইউনিয়নের নয়াপাড়া গ্রাম থেকে আটক করা হয়েছে। পরে তাদের বিরুদ্ধে মামলা নিয়ে আদালতে পাঠানো হয়েছে।

https://channelkhulna.tv/

আইন ও অপরাধ আরও সংবাদ

নাসীরুদ্দীন পাটওয়ারীকে লিগ্যাল নোটিশ

হাঁটুর নিচে গুলির নির্দেশ দিয়েছিলেন ডিএমপি কমিশনার হাবিব

নারী ও শিশু নির্যাতন মামলায় সাজার হার মাত্র ৩ শতাংশ: গবেষণা

ফরিদপুরে দাদি-ফুফুসহ তিনজনকে কুপিয়ে হত্যা : অভিযুক্ত আকাশ গ্রেপ্তার

আগাম জামিন নিতে হাইকোর্টে এমপি আমির হামজা

৯ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।