সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
পিরোজপুরের ভান্ডারিয়ায় গৃহবধুর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক | চ্যানেল খুলনা

পিরোজপুরের ভান্ডারিয়ায় গৃহবধুর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক

পিরোজপুর প্রতিনিধি :: পিরোজপুরের ভান্ডারিয়ায় জান্নাতুল ফেরদৌস মুনমুন নামের এক গৃহবধুর রহস্যজনক মৃত্যু হয়েছে। এ বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ তার স্বামী সুমন হাওলাদারকে আটক করেছে। মুনমুন কাউখালী উপজেলার কেউন্দিয়া গ্রামের আব্দুল্লাহ জাহাঙ্গিরের মেয়ে।
স্থানীয় ও মুনমুনের পারিবারিক সূত্রে জানাগেছে, গত ৫ বছর আগে ভান্ডারিয়া পৌর এলাকার কানুয়া গ্রামের সোহরাব হোসেন হাওলাদারের ছেলে সুমন হাওলাদারের সাথে মুনমুনের বিয়ে হয়। বিয়ের পর থেকে প্রায়ই মুনমুনকে মারধোর করা হতো। আজ সকালে সুমনের এক প্রতিবেশী মুনমুনের বোন স্নিগ্ধাকে জানান, তার বোনের লাশ ঝুলন্ত অবস্থায় রয়েছে। তাকে উদ্ধার করার জন্য বলা হয়। পরে তারা এসে পুলিশে সংবাদ দিলে এসে ঘরের জানালার উপরে দড়িতে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করে ভান্ডারিয়া থানায় নিয়ে যায়।
মুনমুনের বোন ¯িœগ্ধা জানান, তার বোন আত্মহত্যা করতে পারে না। তাকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে।
ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মাসুমুর রহমান বিশ্বাস জানান, লাশ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে যথাযথ পদক্ষেপ নেয়া হবে। মুনমুনের স্বামী সুমনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
কাউখালী উপজেলার কেউন্দিয়া গ্রামের আব্দুল্লাহ জাহাঙ্গিরের মেয়ে জান্নাতুল ফেরদৌস ।

https://channelkhulna.tv/

আইন ও অপরাধ আরও সংবাদ

নাসীরুদ্দীন পাটওয়ারীকে লিগ্যাল নোটিশ

হাঁটুর নিচে গুলির নির্দেশ দিয়েছিলেন ডিএমপি কমিশনার হাবিব

নারী ও শিশু নির্যাতন মামলায় সাজার হার মাত্র ৩ শতাংশ: গবেষণা

ফরিদপুরে দাদি-ফুফুসহ তিনজনকে কুপিয়ে হত্যা : অভিযুক্ত আকাশ গ্রেপ্তার

আগাম জামিন নিতে হাইকোর্টে এমপি আমির হামজা

৯ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।