সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
পাইকগাছায় নিরাপদ সড়ক চাই এর ৩০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত | চ্যানেল খুলনা

পাইকগাছায় নিরাপদ সড়ক চাই এর ৩০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

পাইকগাছায় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই এর সংগ্রাম সাফল্য ও গৌরবের ৩০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে সংগঠনের উপজেলা শাখার উদ্যোগে উপজেলার বাণিজ্যিক শহর কপিলমুনিতে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশের আয়োজন করা হয়।

শুক্রবার বিকেলে বর্ণাঢ্য শোভাযাত্রাটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে কপিলমুনি বাজার সড়ক চত্বরে সংগঠনের উপজেলা সভাপতি এইচ এম শফিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা এস,এম,মোস্তাফিজুর রহমান পারভেজ, সিনিয়র সহ সভাপতি সাংবাদিক মোঃ আব্দুল আজিজ, সিরাজুল ইসলাম, সাংবাদিক মহানন্দ অধিকারী মিন্টু,শংকর সাধু, মনিরুজ্জামান, সবুর আলআমিন, মোসলেম উদ্দিন দয়াল ,হাফিজুর রহমান,সেলিম খান, পার্থ হালদার,ইউনুস গাজী,তাহারুল ইসলাম ও মিনারুল ইসলাম।

সমাবেশের শরুতেই মরহুমা জাহানারা কাঞ্চন এর রুহের মাগফেরাত কামনা করে এক মিনিট নিরবতা পালন করা হয়। সমাবেশে বক্তারা নিরাপদ সড়ক নিশ্চিত করতে সড়ক পরিবহন আইন বাস্তবায়নের দাবি জানান।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

ডেঙ্গু রোগীর সুচিকিৎসায় খুলনায় শয্যা বাড়ানোর দাবি প্রেসক্লাবের

খুলনার ভৈরব নদে নিখোঁজ রাকিবের সন্ধানে অভিযান অব্যাহত

ডেঙ্গুর হটস্পট খুলনা, হাসপাতালে রোগীর চাপ

দেশে অনলাইন জুয়া ও মাদক এবং বাল্যবিবাহ সামাজিক ব্যাধি : বিভাগীয় কমিশনার

খুলনায় ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কতা

খুলনায় রান্নার সময় গরুর মাংসের রং যে কারণে সবুজ হয়েছিল

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।