সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
পশ্চিম টুটপাড়া যুবককে দোকান থেকে বের করে কোপাল দুর্বৃত্তরা | চ্যানেল খুলনা

পশ্চিম টুটপাড়া যুবককে দোকান থেকে বের করে কোপাল দুর্বৃত্তরা

খুলনায় দুর্বৃত্তদের গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে মো. কামাল নামের এক যুবক গুরুতর আহত হয়েছেন। বুধবার (২৬ মার্চ) নগরীর পশ্চিম টুটপাড়া এলাকার কবি নজরুল ইসলাম সড়কের জুলহাসের চায়ের দোকানের সামনে ঘটনাটি ঘটে।

স্থানীয় লোকজন আহত যুবককে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। আহত যুবক খুলনা সদর থানাধীন মুক্তা কমিশনার কালভার্ট এলাকার মো. আব্দুল মালেকের ছেলে।

স্থানীরা জানান, ইফতারির পরপর আহত যুবক কামাল পশ্চিম টুটপাড়া এলাকার কবি নজরুল ইসলাম সড়কের জুলহাসের চায়ের দোকানে আসে। এর কিছুক্ষণ পর ৬-৭টি মোটরসাইকেলে কয়েকজন এসে যুবককে দোকান থেকে টেনে বের করে এলোপাতাড়ি কোপাতে থাকে। তারা চলে যাওয়ার আগ মুহূর্তে তাকে হত্যার উদ্দেশ্যে পরপর দুটি গুলি নিক্ষেপ করে। তাদের দুটি গুলি কামালের নিতম্বে বিদ্ধ হয়। স্থানীয়রা ধাওয়া দিলে দুর্বৃত্তরা মোটরসাইকেলে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

খুলনা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানোয়ার হোসেন মাসুম বলেন, হতাহতের সংবাদ জেনে ঘটনাস্থল পরিদর্শন করা হয়। দুর্বৃত্তরা কামালের ডান এবং বাঁ পায়ের তিনটি স্থানে, ডান হাতের কবজিতে ও মাথার পেছনে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

খুবিতে ব্যবহৃত প্লাস্টিক বোতলের বিনিময়ে গাছের চারা বিতরণ

নারী শিক্ষায় মহীয়নী বেগম খালেদা জিয়ার অভূতপূর্ব অবদান জাতি চিরদিন স্মরণ রাখবে

খুলনায় বিভিন্ন অপরাধে চারজন গ্রেপ্তার

কেএমপি কমিশনারের সঙ্গে পূজা উদযাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ

দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানো সবার নৈতিক দায়িত্ব: আজিজুল বারী হেলাল

খুলনায় মাদক, চুরি, দস্যুতাসহ ২২ মামলার আসামি সাদ্দাম গ্রেপ্তার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।