সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
পরীমনিসহ ৩ জনের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ ২৬ অক্টোবর | চ্যানেল খুলনা

পরীমনিসহ ৩ জনের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ ২৬ অক্টোবর

মাদক মামলায় চিত্রনায়িকা পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে চার্জশিট গ্রহণের তারিখ আগামী ২৬ অক্টোবর ধার্য করেছেন আদালত।

বুধবার (১৩ অক্টোবর) ঢাকা মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েশ আসামিদের উপস্থিতিতে চার্জশিট গ্রহণের এ তারিখ ধার্য করেন।

এর আগে গতকাল মামলাটি ঢাকা সিএমএম আদালত থেকে মহানগর দায়রা জজ আদালতে পাঠানো হয়। এরপর আদালত মামলার চার্জশিট গ্রহণের তারিখ ধার্য করলেন।

গত ৪ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশের পরিদর্শক কাজী গোলাম মোস্তফা পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে ঢাকার চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের সংশ্লিষ্ট থানার জিআর শাখায় চার্জশিট জমা দেন। চার্জশিটভূক্ত অপর দুই আসামি হলেন- পরীমনির সহযোগি আশরাফুল ইসলাম দিপু ও মো.কবীর।

গত ৪ আগস্ট পরীমনিকে গ্রেফতার করে র‌্যাব। এ সময় তার বাসা থেকে বিপুল পরিমাণ মাদক আটক করা হয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

আইন ও অপরাধ আরও সংবাদ

ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড

মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড

আদালতের রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ ঘোষণা হাইকোর্টের

চট্টগ্রামে এক বাড়িতে ৬৩ বিদেশি, উদ্ধার ১৩৪ মোবাইল ও ৫৭ ল্যাপটপ

খুলনায় সোনালী ব্যাংকের সাবেক ছয় কর্মকর্তা-কর্মচারীসহ সাতজনের ১০ বছর কারাদণ্ড

দুই শিশুর পেটে ৬ হাজার ৬১৫টি ইয়াবা পাচার, নারী আটক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।