সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
নৌবাহিনীর অভিযানে খুলনার দিঘলিয়ায় মাদক ব্যবসায়ী আটক | চ্যানেল খুলনা

নৌবাহিনীর অভিযানে খুলনার দিঘলিয়ায় মাদক ব্যবসায়ী আটক

দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি সুদৃঢ় রাখা এবং অপরাধমূলক কার্যক্রম প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করছে বাংলাদেশ নৌবাহিনী। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাতে খুলনা জেলার দিঘলিয়া উপজেলার সেনহাটী ইউনিয়নের হাজীগ্রাম বাইসুমার খেয়া ঘাট সংলগ্ন ধানের চাতাল এলাকায় অভিযান পরিচালনা করে নৌবাহিনীর সদস্যরা।

অভিযান চলাকালে চিহ্নিত মাদক ব্যবসায়ী মো. তামিম (২০) কে ইয়াবা বিক্রির সময় হাতেনাতে আটক করা হয়। তার কাছ থেকে ৩৬ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আটক তামিম ও জব্দকৃত মাদকদ্রব্য দিঘলিয়া থানায় হস্তান্তর করা হয়। এ অভিযানে দিঘলিয়া থানার পুলিশ সদস্যরাও অংশগ্রহণ করেন।

নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, বর্তমান সরকারের নির্দেশনা অনুযায়ী দায়িত্বপ্রাপ্ত এলাকাসমূহে মাদক ও সন্ত্রাস দমন, অবৈধ অস্ত্র উদ্ধার এবং আইন-শৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান ও টহল কার্যক্রম অব্যাহত থাকবে।

https://channelkhulna.tv/

আইন ও অপরাধ আরও সংবাদ

নাসীরুদ্দীন পাটওয়ারীকে লিগ্যাল নোটিশ

হাঁটুর নিচে গুলির নির্দেশ দিয়েছিলেন ডিএমপি কমিশনার হাবিব

নারী ও শিশু নির্যাতন মামলায় সাজার হার মাত্র ৩ শতাংশ: গবেষণা

ফরিদপুরে দাদি-ফুফুসহ তিনজনকে কুপিয়ে হত্যা : অভিযুক্ত আকাশ গ্রেপ্তার

আগাম জামিন নিতে হাইকোর্টে এমপি আমির হামজা

৯ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।