সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
নীলফামারীতে নদীতে যুবকের লাশ | চ্যানেল খুলনা

নীলফামারীতে নদীতে যুবকের লাশ

নিজস্ব প্রতিবেদক
নীলফামারীর চারালকাটা নদী থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার কচুকাটা ইউনিয়নের চারালকাটা নদীর বাজিতপুর ঘাট থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহতের নাম-পরিচয় জানা যায়নি। তাঁর বয়স আনুমানিক ২৫ থেকে ৩০ বছর।

স্থানীয়রা জানায়, আজ সকালে চারালকাটা নদীর বাজিতপুর ঘাটে অজ্ঞাত এক যুবকের মৃতদেহ ভাসতে দেখেন তাঁরা। পরে পুলিশে খবর দিলে দুপুর সাড়ে ১২টার দিকে নীলফামারী সদর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।

নীলফামারী সদর থানার পরিদর্শক (তদন্ত) মাহমুদ উন নবী বলেন, এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে লাশটি অন্য কোথাও থেকে নদীতে ভেসে এসেছে। নিহত ওই যুবকের পরিচয় নিশ্চিত হতে আশপাশের থানায় খবর পাঠানো হয়েছে।

লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য নীলফামারী আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি মামলা করা হয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

আইন ও অপরাধ আরও সংবাদ

দুই শিশুর পেটে ৬ হাজার ৬১৫টি ইয়াবা পাচার, নারী আটক

খুলনায় জাল টাকা তৈরির বিপুল সরঞ্জাম জব্দ, আটক ৩

ভারত যাওয়ার পথে শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেফতার

খুলনার আলোচিত নির্জনা হত্যা মামলার প্রধান আসামি বাবা আকাশ গ্রেপ্তার

অনলাইন প্রতারক চক্রের মূল হোতা গ্রেফতার

পরীমণি কাণ্ডে বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।