সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
নির্বাচনের সুযোগে ভাইকে খুন করে ‘পূর্বশত্রুতা হাসিল’ করেন কামরুল | চ্যানেল খুলনা

নির্বাচনের সুযোগে ভাইকে খুন করে ‘পূর্বশত্রুতা হাসিল’ করেন কামরুল

চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনের সুযোগে ছোটভাইকে নিজ হাতে খুন করে ‘পূর্বশত্রুতা হাসিল’ করেন বড়ভাই সালাউদ্দিন কামরুল। নির্বাচনে সহিংসতা হিসেবে চালিয়ে দিতে এ হত্যাকাণ্ড ঘটান তিনি।

বুধবার সকালে চট্টগ্রাম সিটি করপোরেশনের ১২নং সরাইপাড়া ওয়ার্ডের আওয়ামী লীগের বিদ্রোহী কাউন্সিলর প্রার্থী সাবের আহমদের সমর্থক নিজাম উদ্দিন মুন্না (৩০) বড়ভাইয়ের হাতে খুন হন।

স্থানীয় সূত্র জানায়, সকাল ৭টার দিকে ভোট কেন্দ্রে যাওয়ার পথে বড় ভাই কামরুল দলবল নিয়ে নগরীর পাহাড়তলী থানাধীন বার কোয়ার্টার ফজু মিয়া বাইলেন এলাকার ইউসুপ আলীর বাড়ির সামনে পথরোধ করে নিজামের। এরপর উপর্যুপরি ছুরিকাঘাতে নাড়িভুঁড়ি বের করে ও গলা কেটে নৃশংসভাবে হত্যা করা হয় তাকে। নিজাম উদ্দিন মুন্নার পিতার নাম গিয়াস উদ্দিন।

পরিবারের দাবি, চসিক নির্বাচনে সহিংসতা হিসেবে চালিয়ে দিতে পূর্বপরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটায় মুন্নার বড়ভাই সালাউদ্দিন কামরুল।

জানা গেছে, পৈতৃক সম্পত্তি নিয়ে বড়ভাই কামরুলের সঙ্গে বিরোধ ছিল মুন্নার। গত ছয় মাস আগে পৈতৃক জায়গা-জমির দলিল কৌশলে নিয়ে জব্দ করে রাখেন সালাউদ্দিন কামরুল। এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিভিন্ন সময় কথা কাটাকাটি হলেও কোনো সমাধান হয়নি। চসিক নির্বাচনের পর দলিল উদ্ধারে আইনগত ব্যবস্থা গ্রহণের হুশিয়ারি দিয়েছিলেন মুন্না। আর এই ভয়েই নির্বাচনের দিনই ছোটভাইকে শেষ করে দেওয়ার পরিকল্পনা গ্রহণ করেন বড়ভাই কামরুল।

পাহাড়তলী থানার ওসি হাসান ইমাম যুগান্তরকে বলেন, এটা নির্বাচনী সহিংসতা নয়। পারিবারিক কলহ থেকে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

আইন ও অপরাধ আরও সংবাদ

চট্টগ্রামে এক বাড়িতে ৬৩ বিদেশি, উদ্ধার ১৩৪ মোবাইল ও ৫৭ ল্যাপটপ

খুলনায় সোনালী ব্যাংকের সাবেক ছয় কর্মকর্তা-কর্মচারীসহ সাতজনের ১০ বছর কারাদণ্ড

দুই শিশুর পেটে ৬ হাজার ৬১৫টি ইয়াবা পাচার, নারী আটক

খুলনায় জাল টাকা তৈরির বিপুল সরঞ্জাম জব্দ, আটক ৩

ভারত যাওয়ার পথে শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেফতার

খুলনার আলোচিত নির্জনা হত্যা মামলার প্রধান আসামি বাবা আকাশ গ্রেপ্তার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।