সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ধর্ষণের বিচার দাবিতে যশোরে মানববন্ধন অব্যহত | চ্যানেল খুলনা

ধর্ষণের বিচার দাবিতে যশোরে মানববন্ধন অব্যহত

যশোর প্রতিনিধি: সারাদেশে ধর্ষণের বিচার নিশ্চিতকরণ এবং নারীদের নিরাপত্তার দাবিতে মানববন্ধন করেছে যশোরের সর্বস্তরের মানুষ। শনিবার (১০ অক্টোবর) বেলা ১১টায় যশোর প্রেস ক্লাবের সামনে বিভিন্ন সামাজিক, স্বেচ্ছাসেবী ও ছাত্র সংগঠন একযোগে এ মানববন্ধনে অংশ নেয়।
সারাদেশে নারী ও শিশুর ওপর নির্যাতন, নিপীড়ন ও ধর্ষণের ঘটনায় প্রতিবাদ জানাতে প্রেস ক্লাবের সামনে মুজিব সড়কে জড়ো হন তারা। নারী ও শিশু অধিকার ফোরাম, আলোর রেখা নারী সংঘ, ইচ্ছাপূরণ স্বেচ্ছাসেবী সংগঠন, বিকশিত নারী নেটওয়ার্ক, জাতীয় কন্যা শিশু অ্যাডভোকেসি ফোরাম, যশোর ব্লাড ব্যাংক, যশোরের সর্বস্তরের সাধারণ শিক্ষার্থী, ইয়ুথ এন্ডিং হাঙ্গার, বাংলাদেশ সংগঠনের ব্যানারে সহস্রাধিক নারী-পুরুষ সড়কের দু’পাশে দাঁড়িয়ে যান।
ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তারা বলেন, বিচারহীনতার কারণে দেশে কয়েক বছর ধরে ধর্ষণ, নারী  ও শিশু নির্যাতন, নিপীড়ন বেড়ে গেছে। এরই ধারাবাহিকতায় গত কয়েকদিনে সারাদেশে নারী ও শিশুর প্রতি পৈশাচিক নির্যাতনের ঘটনা ঘটছে। এখনই এসব ঘটনায় জড়িতদের আটক ও বিচার নিশ্চিত করতে না পারলে নারী ও শিশুদের নিরাপত্তা বলে কিছুই থাকবে না। এ জন্য দ্রুত আইনের সংস্কার করে বিচার ত্বরান্বিত করতে সরকারের
হস্তক্ষেপ কামনা করছি।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

যশোর আরও সংবাদ

শার্শায় ৩ কোটি ৪৭ লাখ টাকার স্বর্ণসহ পাচারকারী আটক

কেশবপুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছাত্রী নির্যাতনের অভিযোগ, তদন্ত নিয়ে প্রশ্ন পরিবারের

জ্বালানি তেলের দাম বাড়ায় বেনাপোলে ট্রাকভাড়া বেড়েছে ৮ হাজার টাকা

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি

শার্শায় ছাত্রলীগের দুই নেতাকর্মী আটক

ভারতে সাজাভোগ শেষে দেশে ফিরলেন ১৮ বাংলাদেশি

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।