সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
দুর্বল নেটওয়ার্ক ও ইন্টারনেটের সমাধান চেয়ে হাইকোর্টে রিট | চ্যানেল খুলনা

দুর্বল নেটওয়ার্ক ও ইন্টারনেটের সমাধান চেয়ে হাইকোর্টে রিট

মোবাইল ফোন গ্রাহকদের মানসম্মত নেটওয়ার্ক ও আন্তর্জাাতিকভাবে স্বীকৃত ইন্টারনেটের গতি সেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। আবেদনে গুণগতমান সম্পন্ন নেটওয়ার্ক ব্যবস্থা নিশ্চিত করতে কর্তৃপক্ষের নিস্ক্রিয়তা চ্যালেঞ্জ করা হয়েছে। আবেদনে আন্তর্জাতিক মান অনুযায়ী নেটওয়ার্ক শক্তিশালীকরণ এবং মূল্যায়নে প্রয়োজনীয় সুপারিশ করতে বুয়েটের দুইজন অধ্যাপক ও একটি মোবাইল অপারেটর কম্পানির প্রতিনিধির সমন্বয়ে একটি কমিটি বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশনা চাওয়া হয়েছে।

মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহমেদ, সাংবাদিক মেহেদী হাসান ডালিম এবং সুপ্রিম কোর্টের আইনজীবী মো. রাশিদুল হাসানের পক্ষে অ্যাডভোকেট ইশরাত হাসান আজ মঙ্গলবার হাইকোর্টের সংশ্লিস্ট শাখায় এ রিট আবেদন করেছেন।

রিট আবেদনে তথ্য যোগাযোগ ও প্রযুক্তি সচিব, বিটিআরসি চেয়ারম্যান এবং মোবাইল ফোন অপারেটর চারটি প্রতিষ্ঠান গ্রামীণ, রবি, বাংলালিংক ও টেলিটকের প্রধান নির্বাহীকে বিবাদী করা হয়েছে।

এ বিষয়ে গতবছর ২৮ নভেম্বর আইনি নোটিশ পাঠানোর পরও সেবার মান উন্নতি না হওয়ায় এ রিট আবদেন করা হয় বলে জানিয়েছেন আইনজীবী।

আইনজীবী ইশরাত হাসান জানান, দুর্বল নেটওয়ার্ক এবং ইন্টারনেটের ধীর গতির কারণে মোবাইল ফোন গ্রাহকরা মারাত্মক ভোগান্তিতে আছেন। গ্রাহকের কাছ থেকে যে পরিমাণ খরচ নেওয়া হয় সে তুলনায় মোবাইল ফোন কম্পানিগুলো সেবা দিচ্ছে না। মোবাইল ফোন এবং ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বৃদ্ধি পেলেও মান সম্মত সেবা দিতে পারছে না। ২০২০ সালের এক জরিপে দেখা গেছে, ডিজিটাল সেবার মান নিশ্চিতকারী দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান তালিকায় শেষের দিকে। একারণেই তাদের নোটিশ দেওয়া হয়েছিল। এতেও কাজ না হওয়ায় হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

আইন ও অপরাধ আরও সংবাদ

ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড

মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড

আদালতের রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ ঘোষণা হাইকোর্টের

চট্টগ্রামে এক বাড়িতে ৬৩ বিদেশি, উদ্ধার ১৩৪ মোবাইল ও ৫৭ ল্যাপটপ

খুলনায় সোনালী ব্যাংকের সাবেক ছয় কর্মকর্তা-কর্মচারীসহ সাতজনের ১০ বছর কারাদণ্ড

দুই শিশুর পেটে ৬ হাজার ৬১৫টি ইয়াবা পাচার, নারী আটক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।