সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
থানায় ঢুকে পুলিশ ও আসামির ওপর হামলা! | চ্যানেল খুলনা

থানায় ঢুকে পুলিশ ও আসামির ওপর হামলা!

বরিশালের উজিরপুর মডেল থানায় ঢুকে ইভটিজারকে মারধরের চেষ্টায় বাধা দিলে হামলায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় পাঁচ হামলাকারীকে আটক করেছে পুলিশ। এ ব্যাপারে উজিরপুর মডেল থানায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

জানা গেছে, সোমবার দুপুরে ইচলাদী বাসস্টান্ডে আজিজ ফকিরের ছেলে নোমান ফকির অনিক (২৪) এক ছাত্রীকে ইভটিজিং করেন। এই অভিযোগে ওই ছাত্রীর অভিভাবকরা অনিকের বাবার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায়। এ সময় স্থানীয়রা পুলিশকে খবর দিলে অনিককে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। পরে দুপুর আড়াইটায় ভুক্তভোগী ছাত্রীর ভাই সজিব হাওলাদার(২৪), মাইনুল ইসলাম রাজীব(২৭), হাসান শেখ(২৬), সাইফুল ইসলাম(২৫), সজল হাওলাদার(২৯)সহ ৬-৭ জন থানায় ঢুকে ইভটিজার নোমান ফকির অনিকের ওপর হামলা চালায়। এ সময় কর্তব্যরত এসআই সুদেব, এসআই মাহাবুব এবং এএসআই হাসান তাদেরকে বাধা দিলে ক্ষিপ্ত হয়ে তাদের ওপর হামলা চালায় তারা। এ সময় পাঁচজন হামলাকারীকে আটক করা হয়।

উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল আহসান বলেন, হামলাকারীদের আটক করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। একই সঙ্গে ইভিটিজার অনিকের বিরুদ্ধেও মামলা নেওয়া হচ্ছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

আইন ও অপরাধ আরও সংবাদ

ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড

মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড

আদালতের রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ ঘোষণা হাইকোর্টের

চট্টগ্রামে এক বাড়িতে ৬৩ বিদেশি, উদ্ধার ১৩৪ মোবাইল ও ৫৭ ল্যাপটপ

খুলনায় সোনালী ব্যাংকের সাবেক ছয় কর্মকর্তা-কর্মচারীসহ সাতজনের ১০ বছর কারাদণ্ড

দুই শিশুর পেটে ৬ হাজার ৬১৫টি ইয়াবা পাচার, নারী আটক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।