সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
তালায় স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক আটক | চ্যানেল খুলনা

তালায় স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক আটক

সাতক্ষীরা তালায় স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ফরাদ সরদার (৩৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। বুধবার (৬ অক্টোবর) রাত ৮টার সময় উপজেলায় খেশরা ইউনিয়নের মুড়াগাছা এলাকা থেকে তাকে আটক করা হয়। সে মুড়াগাছা গ্রামের আলী সরদারে ছেলে।
জানা গেছে, ওই ছাত্রী নবম শ্রেণিতে পড়ে। ফরাদ তাকে প্রায়ই উত্ত্যক্ত করত। সম্প্রতি কু-প্রস্তাবে রাজি না হওয়ায় তাকে ফরাদ সরদার বিভিন্ন ভয়ভীতি দেখায়।
বুধবার দুপুরে ওই ছাত্রীকে বাড়ীতে একা পেয়ে ফরাদ সরদার ছাত্রীর গলা-মুখ চেপে ধরে ধর্ষণের চেষ্টা করে। তবে ছাত্রীর চিৎকারে আশপাশের লোকজন জড়ো হলে পালিয়ে যায় ফরাদ ।
এ ঘটনায় তালা থানায় একটি অভিযোগ দায়ের করেন ছাত্রীর মা। বুধবার রাতে ফরাদ সরদারকে আটক করে পুলিশ।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্র্তা (ওসি ) আবু জিহাদ ফকরুল আলম খান জানান, স্কুল ছাত্রীর মা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। যা মামলা নং ২, তারিখ-০৬-১০-২০২১ ইং। বৃহস্পতিবার আদালতে প্রেরণ করা হয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

আইন ও অপরাধ আরও সংবাদ

ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড

মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড

আদালতের রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ ঘোষণা হাইকোর্টের

চট্টগ্রামে এক বাড়িতে ৬৩ বিদেশি, উদ্ধার ১৩৪ মোবাইল ও ৫৭ ল্যাপটপ

খুলনায় সোনালী ব্যাংকের সাবেক ছয় কর্মকর্তা-কর্মচারীসহ সাতজনের ১০ বছর কারাদণ্ড

দুই শিশুর পেটে ৬ হাজার ৬১৫টি ইয়াবা পাচার, নারী আটক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।