সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ঢাকায় কাচের জারে ৭৫ কোটি টাকার সাপের বিষ | চ্যানেল খুলনা

ঢাকায় কাচের জারে ৭৫ কোটি টাকার সাপের বিষ

রাজধানীতে ৭৫ কোটি টাকা মূল্যের সাপের বিষসহ চোরাচালান চক্রের ছয় সদস্যকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে দক্ষিণখান থানাধীন ৫০নং ওয়ার্ডের গুলবার মুন্সি স্মরণী রোড থেকে তাদের আটক করে র‌্যাব-২ এর একটি দল।

আটককৃতরা হচ্ছেন- মো. ছফির উদ্দিন শানু (৫০), মো. মাসুদ রানা (২৪), মো. আলমগীর হোসেন (২৬), মো. তমজিদুল ইসলাম মনির (৩৪), ফিরোজা বেগম (৫৭) ও আসমা বেগম (৪২)। খবর ইউএনবির।

র‌্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) এসপি মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা জানতে পারেন- রাজধানী ঢাকার দক্ষিণখান থানাধীন ৫০ নম্বর ওয়ার্ডের গুলবার মুন্সি স্মরণী রোড এলাকায় কয়েকজন আন্তর্জাতিক চোরাচালান চক্রের সদস্য বিপুল পরিমাণ সাপের বিষ নিয়ে অবস্থান করছে। এমন খবর পেয়ে র‌্যাবের আভিযানিক দল বিকেল ৩টা ২০ মিনিটে ঘটনাস্থলে উপস্থিত হয়। এসময় তাদের উপস্থিতি টের পেয়ে দৌঁড়ে পালানোর চেষ্টাকালে ৬ জনকে আটক করা হয়। পরে তাদের সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে কাচের জারে ৮.৯৬ কেজি (জারসহ) সাপের বিষ পাওয়া যায়; যার আনুমানিক মূল্য ৭৫ কোটি টাকা। এ ছাড়া সাপের বিষ সংক্রান্ত একটি সিডি ও বই উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, একটি নির্দিষ্ট গোষ্ঠীর কাছে সাপের বিষের ব্যাপক চাহিদা রয়েছে। আটক ব্যক্তিরা অধিক মুনাফার লোভে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে সাপের বিষ সংগ্রহ করে চোরাচালান করতেন। তারা একটি সংঘবদ্ধ আন্তর্জাতিক সাপের বিষ চোরাচালান চক্রের সদস্য। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন বলে জানানো হয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

আইন ও অপরাধ আরও সংবাদ

সরকার অনুমতি দিলে প্রয়োজন হলে ক্রসফায়ারও করবে পুলিশ: আইজিপি

খুলনায় সন্ধানী ক্লিনিকে মুখোশধারীদের হামলা, ভাঙচুরের পর গুলি

আসিফ আকবরের গাড়িতে গুলি, হামলাকারীকে শনাক্ত করতে পারেনি পুলিশ

৯০ কোটি টাকার ফাঁকা চেক : খুলনা ওয়াসার প্রকৌশলীকে দুদকের জিজ্ঞাসাবাদ

খুলনায় একাধিক হত্যা মামলার আসামি অনুপম মহলদার গ্রেপ্তার

দুই বিমানকর্মীর জুতায় ৮০ স্বর্ণবার, শাহজালালে জব্দ ১৬ কোটি টাকার সোনা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।