সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ১৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
ডুমুরিয়ায় মুখীকচু চাষে কৃষকের ভাগ্য পরিবর্তন | চ্যানেল খুলনা

ডুমুরিয়ায় মুখীকচু চাষে কৃষকের ভাগ্য পরিবর্তন

শেখ মাহতাব হোসেন :: খুলনার ডুমুরিয়ায় বিলাসী জাতের মুখীকচু চাষে কৃষকে’র ভাগ্যের পরিবর্তন ঘটেছে। এবছর ডুমুরিয়া উপজেলায় মোট ৫০জন কৃষক প্রত্যেকে ২০শতক জমিতে মুখীকচু চাষ করেছে।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগীতায় কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় বিলাসী জাতের মুখীকচুর প্রদর্শনী দেয়া হয় উপজেলার মোট ৫০জন কৃষককে। কৃষি অফিস থেকে তাদেরকে বীজ ও সার দেয়া হয়েছে। মুখীকচু চাষে উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মোসাদ্দেক হোসেনসহ উপসহকারী কৃষি কর্মকর্তারা সরজমিনে মাঠে গিয়ে কৃষকদের পরামর্শ দিয়েছে। এছাড়া মুখীকচু চাষের উপর ৫০জন কৃষককে উপজেলা কৃষি অফিসের উদ্যোগে প্রশিক্ষণও দেয়া হয়েছে। একারণে মুখীকচু চাষে তারা ভাগ্যের পরিবর্তন ঘটাতে পেরেছে।

এব্যাপারে আটলিয়া ব্লকের মালতিয়া গ্রামের কৃষক কামরুল ইসলাম মোড়ল ও আসাদ মোড়ল বলেন, বীজ ও সার আমরা উপজেলা কৃষি অফিস থেকে পেয়েছি। মাঘ/ফাল্গুন মাসে বীজ রোপন করেছি। এমাসেই ফসল তুলতে পারব। এবছর আমার জমির আগাছা পরিষ্কার ও পানি সেচসহ মোট ব্যয় করেছি ৮হাজার টাকা। আশাকরি ২০শতক জমিতে প্রায় ৪০হাজার টাকার মুখীকচু বিক্রয় করতে পারব।

কৃষক নুর ইসলাম বলেন, আমি গত ২২জুলাই মুখীকচুর ক্ষেতটি ৪০হাজার টাকায় বিক্রয় করেছি। কৃষক মাহাবুর রহমান বলেন, আমি গত ১৮জুলাই আমার মুখীকচুর ক্ষেতটি ৫৮হাজার টাকায় বিক্রয় করেছি। যা খরচের তুলনায় প্রায় ৫গুন লাভ হয়েছে। টাকাও একবারে পেয়েছি।

উপ-সহকারী কৃষি কর্মকর্তা আশুতোষ দাস বলেন, আমরা উপজেলা কৃষি কর্মকর্তার নির্দেশে প্রতিনিয়ন সরজমিনে মাঠে গিয়ে কৃষকদের পরামর্শ দিয়েছি।

উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মোসাদ্দেক হোসেন বলেন, এবছর যারা মুখীকচু চাষ করেছে তাদেরকে আমরা প্রশিক্ষণ দিয়েছি। ৫০জন কৃষককে বীজ ও সার দিয়েছি। এছাড়া আমরা মাঠে গিয়ে তাদেরকে বিভিন্ন পরামর্শ দিয়েছি। অল্প পরিশ্রমে বেশী লাভ হওয়ায় উপজেলার অনেকে মুখীকচু চাষে আগ্রহ দেখাচ্ছে।

https://channelkhulna.tv/

কৃষি ভাবনা আরও সংবাদ

এক বছরে দেশে কোটিপতি বেড়েছে ১২ হাজার

ধর্ষণ মামলায় কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম কারাগারে

শ্রীপুরে এনসিপি ও চরমোনাইয়ের শতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান

শ্রমিকবান্ধব রাষ্ট্র প্রতিষ্ঠায় ইসলামী শক্তিকে ক্ষমতায় আনতে হবে – মাওঃ আব্দুল আউয়াল

ডুমুরিয়ায় অফ-সিজিনের ফুলকপিতে কৃষকের লাখ লাখ টাকা লাভ

ভারতীয় ডেপুটি হাইকমিশনারের বেনাপোল স্থলবন্দর পরিদর্শন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।