সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
ডুমুরিয়ায় পরিত্যাক্ত অবস্থায় অস্ত্র-গুলি উদ্ধার | চ্যানেল খুলনা

ডুমুরিয়ায় পরিত্যাক্ত অবস্থায় অস্ত্র-গুলি উদ্ধার

খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার ভান্ডরাপাড়া ইউনিয়নের ঘোনা তালতলা থেকে পরিত্যাক্ত অবস্থায় অস্ত্র ও গুলি উদ্ধার করেছে পুলিশ। বুধবার(২ মার্চ) সকাল সাড়ে আটটার দিকে ওই এলাকার প্রতিভা মন্ডলের জমি থেকে উদ্ধার করা হয়। আতঙ্কিত হয়ে পড়েছে এলাকার মানুষ। এ ব্যাপারে থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে।
ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ মো: ওবাইদুর রহমান বলেন, দীর্ঘদিন প্রতিভা মন্ডলের জায়গা পরিত্যাক্ত ছিল। বাড়ি করবেন বলে আজ সেখানে শ্রমিক নিয়োগ করেছিলেন তিনি। পিলারের জন্য দেড়ফুট মাটি কাটা হলে সেখান থেকে অস্ত্র ও গুলি দেখতে পায় একজন শ্রমিক। বিষয়টি বাড়ির মালিককে জানালে তিনি থানায় খবর দেয়।
এরপর পুলিশ সেখান থেকে একনলা বন্দুকে একটি পাইপ, দো’নলা বন্দুকের একটি পাইপ, এসএমসি একটা,  একনলা বন্দুকের গুলি ৬০ টা, পিস্তলের গুলি ১৮ টা, থ্রি নট থ্রি রাইফেলের গুলি দুইটা, এসএমসি’র গুলি ৪২ টা ও এসএমসি’র একটি ম্যাগজিন।
তিনি আরও বলেন, এ অস্ত্র ও গুলিগুলো অনেক আগের। এগুলোতে মরিচা ধরেছে। এ ব্যাপারে আতঙ্কিত হওয়ার কোন বিষয় নেই। পুলিশ এগুলো উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। এ ব্যাপারে থানায় একটি জিডি করা হয়েছে।

https://channelkhulna.tv/

আইন ও অপরাধ আরও সংবাদ

নাসীরুদ্দীন পাটওয়ারীকে লিগ্যাল নোটিশ

হাঁটুর নিচে গুলির নির্দেশ দিয়েছিলেন ডিএমপি কমিশনার হাবিব

নারী ও শিশু নির্যাতন মামলায় সাজার হার মাত্র ৩ শতাংশ: গবেষণা

ফরিদপুরে দাদি-ফুফুসহ তিনজনকে কুপিয়ে হত্যা : অভিযুক্ত আকাশ গ্রেপ্তার

আগাম জামিন নিতে হাইকোর্টে এমপি আমির হামজা

৯ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।