সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
ডুমুরিয়ায় অপহরণকারী গ্রেফতারসহ অপহৃত স্কুল ছাত্রী উদ্ধার | চ্যানেল খুলনা

ডুমুরিয়ায় অপহরণকারী গ্রেফতারসহ অপহৃত স্কুল ছাত্রী উদ্ধার

খুলনা মহানগরীতে কোচিংয়ের উদ্দেশ্যে বের হওয়া অপহৃত স্কুল ছাত্রীকে উদ্ধার করেছে র‌্যাব-৬। ডুমুরিয়া থেকে অপহরণকারীকেও গ্রেফতার করে
লবনচরা থানায় হস্তান্তর করা হয়েছে।
বুধবার (১৬ মার্চ) এঘটনা ঘটে। গ্রেফতার আরিফুল সরদার (২৫) খুলনার ডুমুরিয়া উপজেলার উলা সরদার বাড়ীর মৃত বশির উদ্দিন সরদারের
ছেলে।
র‌্যাব-৬ ইমেইল বার্তায় জানিয়েছে, গত ১৩ মার্চ সকাল সাড়ে ৭টার দিকে দশম শ্রেণির ছাত্রী কোচিংয়ের উদ্দেশ্যে বাসা থেকে বের হলে আসামী আরিফুল সরদারসহ অজ্ঞাতনামা আরো ২/৩জন মিলে তাকে অপহরণ করে। আসামী দীর্ঘদিন ধরে এই নাবালিকা ভিকটিমকে তার স্কুল ও কোচিংয়ে যাওয়ার সময় প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল।
এঘটনায় স্কুল ছাত্রীর মা র‌্যাব-৬ খুলনাতে অভিযোগ করেন। এরই ধারাবাহিকতায় আজ বুধবার ভোর রাতে অপহরণকারীকে ডুমুরিয়া এলাকা থেকে গ্রেফতার করে র‌্যাব-৬। তার জিম্মা থেকে অপহৃত ভিকটিমকে উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামী ও উদ্ধারকৃত ভিকটিমকে খুলনার লবনচরা থানায় হস্তান্তর করা হয়েছে।

https://channelkhulna.tv/

আইন ও অপরাধ আরও সংবাদ

নাসীরুদ্দীন পাটওয়ারীকে লিগ্যাল নোটিশ

হাঁটুর নিচে গুলির নির্দেশ দিয়েছিলেন ডিএমপি কমিশনার হাবিব

নারী ও শিশু নির্যাতন মামলায় সাজার হার মাত্র ৩ শতাংশ: গবেষণা

ফরিদপুরে দাদি-ফুফুসহ তিনজনকে কুপিয়ে হত্যা : অভিযুক্ত আকাশ গ্রেপ্তার

আগাম জামিন নিতে হাইকোর্টে এমপি আমির হামজা

৯ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।