সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ডুমুরিয়ায় ইউপি সদস্যার বাড়িতে দুঃসাহসিক চুরি | চ্যানেল খুলনা

ডুমুরিয়ায় ইউপি সদস্যার বাড়িতে দুঃসাহসিক চুরি

ডুমুরিয়ায় এক সাবেক ইউপি সদস্যার বাড়িতে দুঃসাহসিক চুরি হয়েছে। সংঘবদ্ধ চোরদল নগদ টাকা ও সোনার গহনাসহ এক লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দিনগত গভীর রাতে এ ঘটনা ঘটে। স্থানীয় এবং ভুক্তভোগী পরিবার ২লক্ষ‌ সুত্রে জানা গেছে, ডুমুরিয়া উপজেলার আটলিয়া ইউনিয়নের সুন্দরবুনিয়া গ্রামের সাবেক মহিলা ইউপি সদস্যা বিনতা মন্ডল (৬৫) ও তার পুত্রবধু প্রতিদিনের ন্যায় গৃহস্থলির কাজ শেষে রাতের খাবার খেয়ে ১০ টার দিকে নিজ নিজ কক্ষে ঘুমিয়ে পড়ে।

রাত আনুমানিক ২/৩ টার দিয়ে আনুমানিক ৪/৫ জনের একদল চোর বাড়ির ভিতর প্রবেশ করে দ্বিতল বাড়ীর নীচতলার ক্লসিকল গেটের তালা ভেঙে ভিতরে ঢুকে পড়ে। এরপর নীচ তলার একটি কক্ষের দরজার তালা ভেঙে শয়ন কক্ষের আলমারির লকার ভেঙে ফেলে। এসময় ড্রয়ারে রক্ষিত নগদ ৩৮ হাজার টাকা, ১জোড়া সোনার কানের দুল, ১জোড়া সোনার চুড়ি ও ৩পিস নাকফুলসহ আনুমানিক ১০ আনা ওজনের সোনার গহনা নিয়ে চম্পট দেয় চোরদল যার আনুমানিক মুল্য এক লক্ষ টাকা।

খবর পেয়ে শুক্রবার সকালে স্থানীয় মাদারতলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নাজির হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।

এব্যাপারে ডুমুরিয়া থানায় একটি চুরি মামলা হয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

৬ মাস পর আহত বাঘিনী সুস্থ হয়ে ফিরে গেল সুন্দরবনে

জনগণের পরামর্শ ও মতামতে পরিকল্পনা গ্রহণ করে খুলনার উন্নয়নে কাজ করব : কেডিএ চেয়ারম্যান

খুলনায় চুপ করতে বলার পর লাকড়ির আঘাতে মেয়েকে চিরতরে থামিয়ে দিলেন বাবা

কয়রায় লোকালয় থেকে ৩০ কেজি ওজনের সামুদ্রিক কচ্ছপ উদ্ধার

খুলনায় বস্তাবন্দি কিশোরীর পরিচয় মিলেছে, এসএসসি পরীক্ষার্থী নির্জনা

কেডিএ স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন করের এড. এসএম শফিকুল আলম মনা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।