সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ঠিকাদারের ছোড়া গুলিতে স্কুলছাত্রী আহত | চ্যানেল খুলনা

ঠিকাদারের ছোড়া গুলিতে স্কুলছাত্রী আহত

খুলনায় ঠিকাদারের ফাঁকা ছোড়া গুলিতে লামিয়া খাতুন (১২) নামে এক স্কুলছাত্রী আহত হয়েছে। লামিয়া সরকারি ইকবালনগর বালিকা বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ও মিস্ত্রিপাড়ার জামাল হোসেনের মেয়ে। তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (২৮ আগস্ট) বেলা ১১টার দিকে নগরীর মিস্ত্রিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ, র‌্যাবসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা বিষয়টি তদন্ত করছে।
স্থানীয়রা জানান, সম্প্রতি নগরীর বাবু খান রোডের সংস্কারের কাজ পেয়েছেন মিস্ত্রীপাড়ার বাসিন্দা ঠিকাদার ইউসুফ আলী সরদার। তাকে কিছু দুষ্কৃতকারীরা এই কাজটির বিক্রি বা চাঁদা প্রদানের জন্য চাপ দিচ্ছিল। শুক্রবার সকালে তারা কয়েকজন ইউসুফ আলীর বাড়িতে আসে। তাদের সাথে কথাকাটির এক পর্যায়ে ইউসুফ আলী সরদার তাঁর নিজস্ব অস্ত্র দিয়ে তাদের ভয় দেখানোর জন্য গুলি করেন। যার একটি গুলি লক্ষচ্যুত হয়ে পাশের বাড়ির ৬ষ্ঠ শ্রেণিতে পড়ুয়া লামিয়ার পায়ে লাগে।
কেএমপির মূখপাত্র কানাই লাল সরকার বলেন, পুলিশ বিষয়টি তদন্ত করছে। ফলে এ বিষয়ে এখনই কিছু মন্তব্য করা যাচ্ছে না।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

আইন ও অপরাধ আরও সংবাদ

সরকার অনুমতি দিলে প্রয়োজন হলে ক্রসফায়ারও করবে পুলিশ: আইজিপি

খুলনায় সন্ধানী ক্লিনিকে মুখোশধারীদের হামলা, ভাঙচুরের পর গুলি

আসিফ আকবরের গাড়িতে গুলি, হামলাকারীকে শনাক্ত করতে পারেনি পুলিশ

৯০ কোটি টাকার ফাঁকা চেক : খুলনা ওয়াসার প্রকৌশলীকে দুদকের জিজ্ঞাসাবাদ

খুলনায় একাধিক হত্যা মামলার আসামি অনুপম মহলদার গ্রেপ্তার

দুই বিমানকর্মীর জুতায় ৮০ স্বর্ণবার, শাহজালালে জব্দ ১৬ কোটি টাকার সোনা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।