সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
ঠাকুরগাঁয়ে বকেয়ার দাবিতে আখচাষিদের সড়ক অবরোধ | চ্যানেল খুলনা

ঠাকুরগাঁয়ে বকেয়ার দাবিতে আখচাষিদের সড়ক অবরোধ

পাওনা টাকা পরিশোধের দাবিতে সড়কপথ অবরোধ করেছেন ঠাকুরগাঁও চিনিকলের আখ চাষিরা। এ সময় তীব্র যানজট সৃষ্টি হয়। এতে প্রায় ২ ঘণ্টা যোগাযোগ অচল হয়ে পড়ে। এতে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা।
মঙ্গলবার (৫ মার্চ) বেলা ১১টায় চাষিরা তাদের পাওনা টাকা পরিশোধের দাবিতে ঠাকুরগাঁও-বালিয়াডাঙ্গী ও পীরগঞ্জ সড়ক অবরোধ করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঠাকুরগাঁও-বালিয়াডাঙ্গী ও পীরগঞ্জ সড়ক অবরোধ করে বিক্ষুব্ধ চাষিরা কর্মসূচি পালন করেন। পরে তারা চিনিকল চত্বরে এক প্রতিবাদসভা করেন।
চিনিকল সূত্রে জানা গেছে, গত মৌসুমে সাড়ে ৮৪ হাজার টন আখ মাড়াই করে উৎপাদিত চিনির মধ্যে মিলে অবিক্রীত পড়ে আছে চার হাজার ৪১৮ টন চিনি। এবার ৬১ হাজার আখ মাড়াই করে তিন হাজার ৬০ টন চিনি উৎপাদন হয়েছে। তবে চিনি বিক্রি হচ্ছে না।
এ বিষয়ে ঠাকুরগাঁও চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক আবদুস শাহী বলেন, আখচাষিদের বকেয়া টাকাসহ যাবতীয় সমস্যা সমাধানের জন্য ওপর মহলে জানানো হয়েছে। দ্রুত সমস্যাগুলো সমাধানের জন্য মিল কর্তৃপক্ষ ব্যবস্থা নেবে বলে আশা প্রকাশ করেন তিনি।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের পথে বাংলাদেশ

স্কুলে যাওয়ার পথে তুলে নিয়ে ধর্ষণ, অজ্ঞান অবস্থায় ফেলে যায় রাস্তার ধারে

ফরিদপুরে দাদি-ফুফুসহ তিনজনকে কুপিয়ে হত্যা : অভিযুক্ত আকাশ গ্রেপ্তার

ময়মনসিংহে হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৩ শিশুর মৃত্যু

বৈরী আবহাওয়ায় বোরো ধান কাটা-মাড়াই ব্যাহত, আগাম বন্যার আশঙ্কা

ঠাকুরগাঁওয়ে চড়ক মেলায় বাঁশ-কাগজের শিল্পে প্রাণ ফিরল গ্রামীণ ঐতিহ্যে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।