সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ঝিকরগাছায় সড়ক দূর্ঘটনায় শিশু নিহত | চ্যানেল খুলনা

ঝিকরগাছায় সড়ক দূর্ঘটনায় শিশু নিহত

যশোরের ঝিকরগাছা-বাঁকড়া আবুল ইসলাম সড়কে গাড়ির চাকায় পিষ্ট হয়ে এক শিশু নিহত হয়েছে। শুক্রবার দুপুরে সড়কের কাঊরিয়া বাশঁতলা মসজিদের সামনে এ দূর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, উপজেলার কাউরিয়া গ্রামের ইসমাইল খাঁর পুত্র মোঃ ইউসুফ (৭) রাস্তা পার হওয়ার সময় বাঁকড়াগামী জিপ (ঢাকা মেট্রো-ঘ-০২-১৫৭৩) চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঝিকরগাছা থানার এসআই নজরুল ইসলাম জানান, যশোর চাঁচড়া ইউনিয়নের চেয়ারম্যানের গাড়িতে শিশুটির মৃত্যু ঘটেছে। নিহতের পরিবার ময়না তদন্ত করতে রাজি না হওয়ায় লিখিত দিলে লাশ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

যশোর আরও সংবাদ

বাবার লাশ বারান্দায়, কবরের জমি নিয়ে দুই ভাইয়ের সংঘর্ষ

যশোরে শুটারগান-গুলিসহ তিনজন আটক

শার্শায় আওয়ামীলীগ নেতা নাসির উদ্দীন গ্রেপ্তার

যশোরে প্রায় দেড় কোটি টাকার স্বর্ণের বারসহ যুবক আটক

বেনাপোলে পৌর বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্ভোধন

শার্শায় ৬ বছরের শিশুকে ধর্ষন চেষ্টায় অভিযুক্ত আটক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।