সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
জামিন পেলেন সেই নারী বাউল শিল্পী | চ্যানেল খুলনা

জামিন পেলেন সেই নারী বাউল শিল্পী

পালাগানে আল্লাহকে নিয়ে কটূক্তির অভিযোগে করা মামলায় বাউল শিল্পী রিতা দেওয়ান জামিন পেয়েছেন।

বুধবার আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে সাইবার ট্রাইব্যুনালের বিচারক আসসামছ জগলুল হোসেন তার জামিন মঞ্জুর করেন।

এর আগে গত ২ ডিসেম্বর একই আদালত রিতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ান জারি করেন।

গত ৩১ জানুয়ারি টাঙ্গাইল জেলার কালিহাতি থানাধীন ধলারটেঙ্গর গ্রামে একটি পালাগানের আসরে প্রতিপক্ষকে আক্রমণ করতে গিয়ে রিতা দেওয়ান মহান আল্লাহকে নিয়ে রুচিহীন মন্তব্য করেন। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা হয়। অনেকে রিতা দেওয়ানের শাস্তি দাবি করেন।

এরপর ২ ফেব্রুয়ারি রিতা দেওয়ানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন আইনজীবী ইমরুল হাসান। বাদীর জবানবন্দি গ্রহণের পর ট্রাইব্যুনালের বিচারক অভিযোগের বিষয়ে পিবিআইকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

গত বছর ২০ অক্টোবর তিনজনকে অভিযুক্ত করে পিবিআই প্রতিবেদন দাখিল করে। এরপর গত ২ ডিসেম্বর ওই তিনজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। বাকি দুজন হলেন- শাজাহান ও ইকবাল। আজ আদালতে আত্মসমর্পণ করে জামিন পেলেন এ নারী বাউল।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

আইন ও অপরাধ আরও সংবাদ

অনলাইন প্রতারক চক্রের মূল হোতা গ্রেফতার

পরীমণি কাণ্ডে বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন

বেনজীরকে দেশে ফেরাতে নথি আরবি ভাষায় অনুবাদ, প্রত্যর্পণ প্রক্রিয়া জোরদার

হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো গ্রেনেড বাবুর ভাই জনিকে

খুলনায় ‘গ্রেনেড বাবু’র বাড়িতে যৌথবাহিনীর অভিযান, আটক ১

খুলনায় ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।