সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
জলবায়ু সহনশীলতা ও পরিবেশ সুরক্ষায় সহযোগিতা বাড়াতে চায় ইউএনডিপি | চ্যানেল খুলনা

জলবায়ু সহনশীলতা ও পরিবেশ সুরক্ষায় সহযোগিতা বাড়াতে চায় ইউএনডিপি

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টিফেন রড্রিকস।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সচিবালয়ে মন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম উপস্থিত ছিলেন।

সাক্ষাতে জলবায়ু সহনশীলতা, জীববৈচিত্র্য সংরক্ষণে অর্থায়ন, দূষণ নিয়ন্ত্রণ, প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা এবং কার্বন মার্কেটে বাংলাদেশের প্রবেশে সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হয়।

মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশ বিশ্বের অন্যতম ঝুঁকিপূর্ণ দেশ। তাই অভিযোজন কার্যক্রমকে আরও স্থানীয় বাস্তবতানির্ভর ও ফলাফলমুখী করা প্রয়োজন। একই সঙ্গে পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের সঙ্গে মানুষের জীবিকা ও অর্থনৈতিক উন্নয়নের সমন্বয় জরুরি।

তিনি বলেন, জলবায়ু ঝুঁকি মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা, সহজপ্রাপ্য জলবায়ু অর্থায়ন, প্রযুক্তি হস্তান্তর ও সক্ষমতা বৃদ্ধি গুরুত্বপূর্ণ। ইউএনডিপির সঙ্গে বিদ্যমান অংশীদারিত্ব আরও কার্যকর করতে চায় বাংলাদেশ।

ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টিফেন রড্রিকস বলেন, জলবায়ু অভিযোজন, জীববৈচিত্র্য সংরক্ষণ, দূষণ ও প্লাস্টিক বর্জ্য মোকাবিলা এবং জলবায়ু অর্থায়নে বাংলাদেশের অগ্রাধিকারের সঙ্গে সামঞ্জস্য রেখে সহযোগিতা অব্যাহত রাখবে ইউএনডিপি।

সাক্ষাতে চলমান যৌথ প্রকল্পের বাস্তবায়ন দ্রুত করা এবং জলবায়ু অভিযোজন, প্রতিবেশ পুনরুদ্ধার, জীববৈচিত্র্য সংরক্ষণ, বায়ুদূষণ নিয়ন্ত্রণ ও কার্বন ক্রেডিট নিয়ে নতুন সহযোগিতার ক্ষেত্র চিহ্নিত করার বিষয়ে উভয় পক্ষ একমত হয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

পরিবেশ ও জলবায়ু আরও সংবাদ

সমন্বিত জলবায়ু কর্মসূচি ও শক্তিশালী অর্থায়নের ওপর গুরুত্বারোপ : পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী

জলবায়ু সংকট মোকাবিলায় সাহসী ও বাস্তবসম্মত ধারণা চান পরিবেশ প্রতিমন্ত্রী

প্লাস্টিকের ভারে বিপন্ন সুন্দরবন, জোয়ার-ভাটায় ঢুকছে বর্জ্য

ফারাক্কার প্রভাবে ভরাট হচ্ছে দক্ষিণ-পশ্চিমের নদী-খাল: বন প্রতিমন্ত্রী

নিউইয়র্ক ক্লাইমেট উইকে আলোচনার কেন্দ্রে এআই, বাড়ছে জলবায়ু উদ্বেগ

নিউইয়র্ক ক্লাইমেট উইকে বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগের আহ্বান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।