সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
জলবায়ু ঝুঁকিতে বিশ্বে ১৩তম বাংলাদেশ: পরিবেশমন্ত্রী | চ্যানেল খুলনা

জলবায়ু ঝুঁকিতে বিশ্বে ১৩তম বাংলাদেশ: পরিবেশমন্ত্রী

জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান ১৩তম। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ফলে তাপমাত্রা বাড়ছে এবং এর সঙ্গে পাল্লা দিয়ে তাপজনিত অসুস্থতা ও মৃত্যুর ঝুঁকিও বাড়ছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আওয়াল মিন্টু।

আজ ৩০ আগস্ট জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মো. মোবাশের আলম ভূঁইয়ার এক প্রশ্নের লিখিত জবাবে মন্ত্রী এসব তথ্য জানান।

মন্ত্রী বলেন, গ্লোবাল ক্লাইমেট রিস্ক ইনডেক্স ২০২৬ অনুযায়ী, জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান ১৩তম।

তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে বৈশ্বিক উষ্ণতা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এর প্রভাবে বিশ্বব্যাপী তাপজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হওয়া এবং মৃত্যুর হারও বাড়ছে।

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বাংলাদেশ জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক ফ্রেমওয়ার্ক কনভেনশন (UNFCCC)-এর অধীনে ন্যাশনাল অ্যাডাপটেশন প্ল্যান (NAP) প্রণয়ন করেছে বলে জানান পরিবেশমন্ত্রী।

এ ছাড়া গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ কমাতে বাংলাদেশ তার তৃতীয় জাতীয়ভাবে নির্ধারিত অবদান (NDC 3.0) প্রণয়ন করে UNFCCC-তে জমা দিয়েছে।

মন্ত্রী জানান, NDC 3.0-এর আওতায় ২০৩৫ সালের মধ্যে নিজস্ব সক্ষমতা বা শর্তহীনভাবে গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ ৬ দশমিক ৩৯ শতাংশ, অর্থাৎ ২ কোটি ৬৭ লাখ ৪০ হাজার মেট্রিক টন CO₂ সমতুল্য কমানোর লক্ষ্য নির্ধারণ করেছে বাংলাদেশ।

আন্তর্জাতিক সহায়তা পাওয়া সাপেক্ষে বাংলাদেশ আরও ১৩ দশমিক ৯২ শতাংশ, অর্থাৎ ৫ কোটি ৮২ লাখ ৩০ হাজার মেট্রিক টন CO₂ সমতুল্য নিঃসরণ কমানোর শর্তসাপেক্ষ লক্ষ্য নির্ধারণ করেছে বলেও জানান তিনি।

মন্ত্রী আরও বলেন, দীর্ঘমেয়াদে গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ কমানোর লক্ষ্যে দীর্ঘমেয়াদি নিম্ন-নিঃসরণ উন্নয়ন কৌশল (LT-LEDS) প্রণয়নের কাজও শুরু হয়েছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের নেতৃত্বে এ কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।

বাংলাদেশের কার্বন বাজারে অংশগ্রহণকে আরও সংগঠিত ও স্বচ্ছ করতে সরকার একটি সমন্বিত কার্বন মার্কেট ফ্রেমওয়ার্ক প্রণয়ন করেছে বলেও সংসদে জানান পরিবেশমন্ত্রী।

এই কাঠামোর আওতায় আন্তর্জাতিক ও স্বেচ্ছামূলক কার্বন বাজারে বাংলাদেশের অংশগ্রহণ বাড়ানো, উচ্চমানের ও পরিবেশসম্মত প্রকল্প বাস্তবায়ন এবং কার্বন ক্রেডিট বাণিজ্যের মাধ্যমে বিদেশি বিনিয়োগ ও জলবায়ু অর্থায়ন বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

পরিবেশ ও জলবায়ু আরও সংবাদ

জলবায়ু সংকট মোকাবিলায় দক্ষিণ এশিয়ার দেশগুলোকে একসঙ্গে কাজের তাগিদ

সেন্টমার্টিন নিয়ে পরিবেশ মন্ত্রণালয়ের মহাপরিকল্পনা রয়েছে: প্রতিমন্ত্রী শেখ ফরিদ

জলবায়ু সংকট মোকাবিলা ও শিশুদের প্রারম্ভিক বিকাশে সমন্বিত উদ্যোগের আহ্বান

জলবায়ু সংকট মোকাবিলায় সবুজায়নকে জাতীয় দায়িত্ব হিসেবে নিতে হবে : তথ্যমন্ত্রী

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের এমডি পদে কাজী রওনাকুল ইসলাম টিপু

জলবায়ু পরিবর্তনের কষাঘাতে সুন্দরবন উপকূল

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।