সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
জব্দ অ্যাকাউন্ট থেকে ৯ কোটি টাকা চান এনু-রুপন | চ্যানেল খুলনা

জব্দ অ্যাকাউন্ট থেকে ৯ কোটি টাকা চান এনু-রুপন

আয়কর দেওয়ার কথা বলে জব্দ অ্যাকাউন্ট থেকে প্রায় নয় কোটি টাকা চেয়ে আবেদন করেছেন গেন্ডারিয়া থানা আওয়ামী লীগের সাবেক নেতা এনামুল হক এনু ও তার ভাই রুপন ভূঁইয়া।

বৃহস্পতিবার (৭ জানুয়ারি) ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ কেএম ইমরুল কায়েশের আদালতে এ বিষয়ে একটি আবেদন করা হয়েছে।

তাদের পক্ষে আইনজীবী আনোয়ার হোসেন এ আবেদন করেন।
দুদকের কৌশলী মাহমুদ হোসেন জাহাঙ্গীর এ আবেদনের বিরোধিতা করেন। এ বিষয়ে তিনি লিখিতভাবে আপত্তি জমা দেবেন বলে আদালতের কাছে সময় চান। তার আবেদনের পরিপ্রেক্ষিতে সময় আবেদন মঞ্জুর করেন।

দুদক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

এদিকে অবৈধ সম্পদ অর্জনের আলাদা দুই মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আজ দিন ধার্য ছিল। কিন্তু এদিন মামলার তদন্ত সংস্থা দুদক প্রতিবেদন দাখিল করতে পারেনি। তাই একই আদালত আগামী ২৩ ফেব্রুয়ারি প্রতিবেদন দাখিলের পরবর্তী তারিখ ধার্য করেন।

ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবের শেয়ার হোল্ডার এনু ছিলেন গেন্ডারিয়া থানা আওয়ামী লীগের সহ-সভাপতি। তার ভাই রুপন ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক।

এনু ও রুপনের ৩৫ কোটি টাকার অবৈধ সম্পদের খোঁজ পাওয়ার পর তাদের বিরুদ্ধে ২০১৯ সালের ২৩ অক্টোবর আলাদা দু’টি মামলা দায়ের করে দুদক।

এনুর বিরুদ্ধে ২১ কোটি ৮৯ লাখ ৪৩ হাজার টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেন দুদকের সহকারী পরিচালক মামুনুর রশীদ চৌধুরী।

অন্যদিকে, ১৪ কোটি ১২ লাখ ৯৫ হাজার ৮৮২ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে রুপন ভূঁইয়ার বিরুদ্ধে দুদকের অপর সহকারী পরিচালক মোহাম্মদ নেয়ামুল আহসান গাজী মামলা করেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

আইন ও অপরাধ আরও সংবাদ

ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড

মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড

আদালতের রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ ঘোষণা হাইকোর্টের

চট্টগ্রামে এক বাড়িতে ৬৩ বিদেশি, উদ্ধার ১৩৪ মোবাইল ও ৫৭ ল্যাপটপ

খুলনায় সোনালী ব্যাংকের সাবেক ছয় কর্মকর্তা-কর্মচারীসহ সাতজনের ১০ বছর কারাদণ্ড

দুই শিশুর পেটে ৬ হাজার ৬১৫টি ইয়াবা পাচার, নারী আটক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।