সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
ছাত্রদলের কমিটি বিতর্কে উত্তপ্ত রাঙামাটি, ১৪৪ ধারা জারি | চ্যানেল খুলনা

ছাত্রদলের কমিটি বিতর্কে উত্তপ্ত রাঙামাটি, ১৪৪ ধারা জারি

‎রাঙামাটি জেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে চরম উত্তেজনা ও সংঘাতের আশঙ্কায় জেলা শহরে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। সোমবার (৪ মে) অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিশাত শারমিন স্বাক্ষরিত এক আদেশে এই বিধিনিষেধ জারি করা হয়।

‎সম্প্রতি ঘোষিত জেলা ছাত্রদলের নতুন কমিটিকে কেন্দ্র করে পদবঞ্চিত ও সংক্ষুব্ধ নেতা-কর্মীদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দেয়। সোমবার সকাল থেকে কমিটির বিরোধী পক্ষ এবং তাদের সমর্থকরা লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে শহরের বনরূপা ও কাঠালতলী এলাকায় মারমুখী অবস্থান নেয়।

‎পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে উভয় পক্ষেকে সরিয়ে দেয়। পরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন ১৪৪ ধারা জারি করে।

‎সহকারী পুলিশ সুপার ইকবাল হোছেন বলেন, পুলিশ ও সেনাবাহিনীর সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। যাতে বড় ধরনের কোনো সংঘাত ‎সৃষ্টি না হয়, যে কারণে পৌরসভা, কাঠালতলী ও বনরূপার আশপাশে ১৪৪ ধারা জারি করা হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ আদেশ বহাল থাকবে।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

আমির হামজাকে গ্রেপ্তারে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ আদালতের

স্বামীকে হত্যার পর লাশ টুকরা করে নদীর পাড় ও ঘেরে ফেলেছেন স্ত্রী: পুলিশ

ময়মনসিংহে চোরাই মোটরসাইকেল উদ্ধার, ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৩

গুলিতে আহত সেই স্কুলছাত্রীর মৃত্যু, শোকে স্তব্ধ পরিবার

গ্রেপ্তারের ভয়ে ইয়াবা গিলে ফেললেন যুবক, গুরুতর অবস্থায় ঢাকায় প্রেরণ

ওমানে গাড়ির ভেতর থেকে প্রবাসী চার ভাইয়ের মরদেহ উদ্ধার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।