সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
চিংড়িতে অবৈধভাবে জেলী পুশ করার দায়ে খুলনায় দুজনকে অর্থদণ্ড | চ্যানেল খুলনা

র‌্যাবের অভিযান

চিংড়িতে অবৈধভাবে জেলী পুশ করার দায়ে খুলনায় দুজনকে অর্থদণ্ড

র‌্যাব-৬, খুলনার একটি আভিযানিক দল পুশ করা (এক হাজার কেজি চিংড়ি জব্দ ও দু’জনকে গ্রেপ্তার করেছে। রবিবার (০৫ ডিসেম্বর) আনুমানিক বিকাল ৫টা থেকে ৮টা পর্যন্ত খুলনা জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খুলনা জেলা মৎস্য অফিসের সহকারী পরিচালক এর সহযোগীতায় খুলনা জেলার রূপসা থানাধীন পূর্ব জাবুসা এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
র‌্যাব জানায়, মোবাইল কোর্ট পরিচালানাকালে অবৈধভাবে চিড়িং মাছে জেলি পুশ করার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪২ ধারা মোতাবেক রূপসা জাবুসা গ্রামের নজরুল ইসলামের ছেলে মোঃ তৌহিদুল ইসলাম (৩৫), একই গ্রামের মৃত উজির আলীর ছেলে মোঃ আল মামুন শেখ (৪০) গ্রেপ্তার করেছে। তাদের পৃথক ভাবে ৫০ হাজার টাকা করে সর্বমোট এক লাখ টাকা টাকা অর্থদন্ড প্রদান করা হয়। যার মোবাইল কোর্ট মামলা নং-৫২/২১, ৫৩/২১ তারিখ ০৫/১২/২০২১।

অপরদিকে মৃত মো. লতিফ সরদারের ছেলে মোঃ সাখাওয়াত সরদার (৫০) পলাতক থাকায় তার বসতবাড়ির মধ্যে মাছের ঘর থেকে অবৈধভাবে জেলী পুশ করা চিড়িং মাছ -৩৫০ কেজিসহ সর্বমোট এক হাজার কেজি চিড়িং মাছ জব্দ করা হয়। জব্দকৃত জেলী পুশ করা এক হাজার কেজি চিড়িং মাছ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ধ্বংস করা হয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

আইন ও অপরাধ আরও সংবাদ

ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড

মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড

আদালতের রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ ঘোষণা হাইকোর্টের

চট্টগ্রামে এক বাড়িতে ৬৩ বিদেশি, উদ্ধার ১৩৪ মোবাইল ও ৫৭ ল্যাপটপ

খুলনায় সোনালী ব্যাংকের সাবেক ছয় কর্মকর্তা-কর্মচারীসহ সাতজনের ১০ বছর কারাদণ্ড

দুই শিশুর পেটে ৬ হাজার ৬১৫টি ইয়াবা পাচার, নারী আটক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।