সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
চাঁদা না দেয়ায় সাউথ এশিয়ান প্রিন্টিং এন্ড প্যাকেজিংয়ে সন্ত্রাসী হানা; জাফরিন আটক | চ্যানেল খুলনা

চাঁদা না দেয়ায় সাউথ এশিয়ান প্রিন্টিং এন্ড প্যাকেজিংয়ে সন্ত্রাসী হানা; জাফরিন আটক

খুলনার পথের বাজারে সাউথ এশিয়ান প্রিন্টিং এন্ড প্যাকেজিং কারখানায় ট্রিপল মার্ডার মামলার অন্যতম আসামি জাফরিনের নেতৃত্বে প্রতিষ্ঠানের ম্যানেজারকে অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে। রোববার (১৬ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে প্রতিষ্ঠানের প্রধান ফটক দিয়ে জোরপূর্বক প্রবেশ করে তারা।

সাউথ এশিয়ান প্রিন্টিং এন্ড প্যাকেজিং কারখানার ম্যানেজার গোলাম সরওয়ার জানান, রাত ৯ টা ৩০ মিনিটের দিকে জাফরিনসহ কয়েকজন জোর করে প্রবেশ করে। তারা কারখানার প্রধান ফটকে নিরাপত্তাকর্মীকে হুমকি-ধামকি দিয়ে প্রবেশ করে। এরপর আমার অফিস কক্ষে সামনে এসে গালিগালাজ ও চেঁচামেচি করতে থাকে। বিষয়টি টের পেয়ে আমি অন্য কক্ষে অবস্থান নিই। তারা পরে আমার বাসায় যায় এবং পরিবারের সদস্যদের সাথে দুর্ব্যবহার করে। আমি এখানো অবরুদ্ধ অবস্থায় রয়েছি।
পরে এলাকাবাসি ম্যানেজার গোলাম সরওয়ারকে উদ্ধার করে এবং জাফরিনকে পুলিশের হাতে তুলে দেয়।

এর আগে গত কয়েকদিন ধরে জাফরিন মোবাইল কল করে চাঁদা দাবি করে। আজ বিকালে একটি মোবাইল নাম্বার থেকে আমার নাম্বারে ম্যাসেজ পাঠানো হয়েছে। তাতে লেখা ছিল “’আপনি খেলা শুরু করেছেন আমি শেষ করব ইনশাল্লাহ রেডি থাকেন।”

এ বিষয়ে খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামাল হোসেন খান বলেন, থানায় মামলা দায়ের এর প্রস্তুতি চলছে। জাফরিন বর্তমানে থানায় আটক আছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

আইন ও অপরাধ আরও সংবাদ

দুই শিশুর পেটে ৬ হাজার ৬১৫টি ইয়াবা পাচার, নারী আটক

খুলনায় জাল টাকা তৈরির বিপুল সরঞ্জাম জব্দ, আটক ৩

ভারত যাওয়ার পথে শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেফতার

খুলনার আলোচিত নির্জনা হত্যা মামলার প্রধান আসামি বাবা আকাশ গ্রেপ্তার

অনলাইন প্রতারক চক্রের মূল হোতা গ্রেফতার

পরীমণি কাণ্ডে বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।