সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
খুলে দেওয়া হলো হরমুজ, শুরু হলো জাহাজ চলাচল | চ্যানেল খুলনা

খুলে দেওয়া হলো হরমুজ, শুরু হলো জাহাজ চলাচল

যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের যুদ্ধবিরতির পর খুলে দেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি। বুধবার (৮ এপ্রিল) দুই দেশ যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পরই দুটি জাহাজ হরমুজ দিয়ে পার হয়। বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, জাহাজ চলাচলে নজর রাখা প্রতিষ্ঠান মেরিন ট্রাফিক বিষয়টি নিশ্চিত করেছে। হরমুজ দিয়ে যাওয়া প্রথম দুটি জাহাজের একটি গ্রিসের পতাকাবাহী, অপরটি লাইবেরিয়ার পতাকাবাহী।

মেরিন ট্রাফিক মাইক্রো ব্লগিং সাইট এক্সে এ ব্যাপারে লিখেছে, “গ্রিসের মালিকানাধীন পণ্যবাহী জাহাজ ‘এনজে আর্থ’ আন্তর্জাতিক মান সময় ৮টা ৪৪ মিনিটে প্রণালিটি অতিক্রম করেছে। অন্যদিকে লাইবেরিয়ার পতাকাবাহী জাহাজ ‘ডেটোনা বিচ’ ভোর ৫টা ২৮ মিনিটে বন্দর আব্বাস থেকে রওনা হওয়ার পর আন্তর্জাতিক মান সময় অনুযায়ী সকাল ৬টা ৫৯ মিনিটে হরমুজ পার হয়।”

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া যুদ্ধবিরতিতে হরমুজ খুলে দেওয়ার বিষয়টি উল্লেখ আছে। ইরান সেটি মেনে নিয়ে গুরুত্বপূর্ণ এ সামুদ্রিক রুটে আবারও জাহাজ চলাচল স্বাভাবিক করে দিয়েছে। তবে তারা এ মুহূর্তে সেখান দিয়ে যাওয়া জাহাজ থেকে টোল নেবে। এছাড়া হরমুজের প্রবেশদ্বারের দেশ ওমানও টোল আদায় করবে বলে জানিয়েছিল তেহরান। কিন্তু পরবর্তীতে ওমান জানায়, তারা হরমুজ দিয়ে চলা কোনো জাহাজ থেকে অর্থ আদায় করবে না।

যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েল গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর যৌথ হামলা চালায়। এরপর ওইদিনই হরমুজ বন্ধ করে দেয় দেশটি। যুদ্ধের আগে হরমুজ আন্তর্জাতিক জলসীমা হিসেবে বিবেচিত হতো। ফলে সেখান দিয়ে চলাচল করা জাহাজ থেকে কোনো দেশ অর্থ নিতো না। কিন্তু এখন থেকে ইরানকে টোল দিয়ে হরমুজ দিয়ে জাহাজ নিতে হবে।

সূত্র : এএফপি

https://channelkhulna.tv/

আন্তর্জাতিক আরও সংবাদ

সরকারি টাকায় ডেটিং করে বেড়াচ্ছেন এফবিআইপ্রধান

বাংলাদেশ থেকে ৬ হাজার ড্রাইভার নেবে আরব আমিরাত

পাকিস্তানকে ভূগোল থেকে মুছে দেওয়ার হুমকি ভারতের সেনাপ্রধানের

চীন ছেড়েই তাইওয়ানকে স্বাধীনতার ঘোষণার বিরুদ্ধে সতর্ক করলেন ট্রাম্প

ইরানের সঙ্গে হাত মিলিয়েছেন মার্কিন নারী গুপ্তচর, খোঁজ চেয়ে পুরস্কার ঘোষণা এফবিআইয়ের

ট্রাম্পকে সতর্কভাবে তাইওয়ান ইস্যু সামলানোর পরামর্শ সির, অন্যথায় ‘সংঘর্ষ’

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।