সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ২৭শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ১২ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
খুলনায় সিআইডির দারোগা মধুসুদনের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টা মামলা | চ্যানেল খুলনা

খুলনায় সিআইডির দারোগা মধুসুদনের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টা মামলা

চ্যানেল খুলনা ডেস্কঃ মামলার ভয় দেখিয়ে সিআইডির এক দারোগার বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগে গতকাল খুলনার মূখ্য মহানগর হাকিমের আমলী আদালতে মামলা দায়ের হয়েছে। মামলাটি গ্রহণ করে বিচারক মো: শহীদুল ইসলাম পুলিশ ব্যুরো অব ইনভেষ্টিগেশন(পিবিআই)কে তদন্তের নির্দেশ দিয়েছেন। খুলনা জেলা সিআইডিতে কর্মরত এসআই মধুসুদন বর্মনের বিরুদ্ধে এ মামলাটি দায়ের করেন বাগেরহাটের মোংলা থানাধীন বাশতলা এলাকার এক নারী। মামলায় বাদীর পক্ষে আইনজীবী হিসেবে রয়েছেন এড. এস,এম, মাসুদুর রহমান।
মামলার আরজিতে বলা হয়, বাদীর মায়ের দায়ের করা খুলনা থানার ১৭(১২)১৯ নম্বর মামলায় তাকে ও তার বোনকে চট্টগ্রাম থেকে উদ্ধার করে খুলনায় নিয়ে এসে গত ১৭ ডিসেম্বর বিকেলে ম্যাজিষ্ট্রেটের কাছে জবানবন্দি গ্রহণ করা হয়। জবানবন্দি প্রদান শেষে ম্যাজিষ্ট্রেটের রুম থেকে বের হওয়ার পর এসআই মধুসুদন বর্মন তাদের দু’বোনকে গ্রেফতার করে সিআইডি অফিসে নেয়ার কথা বলে নগরীর সিমেট্টি রোডের একটি পরিত্যক্ত ভবনে নিয়ে অস্ত্রের মুখে ধর্ষনের চেষ্টা করেন। এসময় তার মুখ দিয়ে দুর্গন্ধ আসছিল এবং তিনি মাতালের মত করছিলেন বলেও আরজিতে উল্লেখ করা হয়। পরে বাদী ও তার বোন সেখান থেকে বের হওয়ার চেষ্টা করলে সিআইডির অপর দু’সদস্য তাদের বাধা দেন। এছাড়া তাদের দু’বোনের ওড়না টেনে ফেলে দিয়ে মোবাইলে ভিডিও ধারণ করে তা ইন্টারনেটে ছেড়ে দেয়ার হুমকি দেয়া হয়। এমনকি একথা কাউকে বললে তাদের বিরুদ্ধে আরও মামলা দিয়ে হয়রানি করা হবে বলে হুমকি দেয়া হয়। এরপর গভীর রাতে তাদের দু’বোনকে একটি থানায় নিয়ে পরদিন ১৮ ডিসেম্বর কোর্টে চালান দেয়া হয়। ওইদিন বিকেলে তিনি ম্যাজিষ্ট্রেটের কাছে জবানবন্দি দিলে তাদের জামিন মঞ্জুর হয়। জামিন পাওয়ার পর শারীরিকভাবে সুস্থ হয়ে তিনি সোমবার আদালতে মামলা দায়ের করেন।

https://channelkhulna.tv/

আইন ও অপরাধ আরও সংবাদ

নির্বাচনে নেতা-কর্মীদের অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা

খুলনায় জোড়া হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড

হোমিওপ্যাথিক চিকিৎসকের বিরুদ্ধে তিন শিক্ষার্থীকে অনৈতিক প্রস্তাবের অভিযোগ

নৌবাহিনীর নাবিক পদে চাকুরি দেওয়ার প্রতিশ্রুতি, খুলনায় দুই প্রতারক গ্রেফতার

দিঘলিয়ায় তিন দিন নিখোঁজের পর শিশুর বস্তাবন্দী লাশ উদ্ধার, গ্রেপ্তার ১

সাবেক এমপি ওমর ফারুকসহ সারাদেশে গ্রেপ্তার ১৬৩২

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।