সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনায় র‌্যাবের অভিযানে জঙ্গী সংগঠনের ৫জন সদস্য গ্রেফতার | চ্যানেল খুলনা

খুলনায় র‌্যাবের অভিযানে জঙ্গী সংগঠনের ৫জন সদস্য গ্রেফতার

চ্যানেল খুলনা ডেস্কঃ খুলনায় র‌্যাব-৬’র অভিযানে নিষিদ্ধ জঙ্গী সংগঠন আল্লাহর দলের ৫জন সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে উগ্রবাদী লিফলেটসহ সংগঠনের কাগজপত্র জব্দ করা হয়েছে। আজ রবিবার (২৯ ডিসেম্বর) দুপুরে র‌্যাব-৬’র অধিনায়ক লেঃ কর্নেল সৈয়দ মোহাম্মদ নূরুস সালেহীন ইউসুফ পিএসসি (ইঞ্জিনিয়ার্স) প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন।
গ্রেফতারকৃতরা হলো- জঙ্গী সংগঠনটির যশোর জেলার নায়েক ইলিয়াস কাঞ্চন রিপন (৩৮), যুগ্ম জেলা নায়েক মোঃ মুকুল হোসেন (৩৬), সহ জেলা নায়েক মোঃ ইয়াছিন আলী (৩৮), থানা নায়েক মোঃ শুকুর আলী (২৯) ও গ্রাম নায়েক মোঃ সোহানুর রহমান সোহান (২৩)।
র‌্যাব-৬ অধিনায়ক প্রেস ব্রিফিংয়ে জানান, দীর্ঘদিন যাবৎ তারা এই সংগঠনের সাথে জড়িত। তারা দেশের বিভিন্ন যায়গা থেকে সদস্য সংগ্রহ করে। এছাড়া দলটির শক্তি বৃদ্ধির লক্ষে টাকা সংগ্রহ, দলীয় গোপন বৈঠক, উগ্রবাদী বই, টাকা বিতরন করে।
তাদের উপরে র‌্যাব-৬’র গোয়েন্দা টিম নজরদারি রেখে ২৯ডিসেম্বর ভোর রাত সোয়া ৫টার দিকে খুলনার লবণচরা থানা এলাকা থেকে গ্রেফতার করেছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি। প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন স্পেশাল কোম্পানী কমান্ডার মেজর এএম আশরাফুল ইসলাম পিপিএম।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

আইন ও অপরাধ আরও সংবাদ

সরকার অনুমতি দিলে প্রয়োজন হলে ক্রসফায়ারও করবে পুলিশ: আইজিপি

খুলনায় সন্ধানী ক্লিনিকে মুখোশধারীদের হামলা, ভাঙচুরের পর গুলি

আসিফ আকবরের গাড়িতে গুলি, হামলাকারীকে শনাক্ত করতে পারেনি পুলিশ

৯০ কোটি টাকার ফাঁকা চেক : খুলনা ওয়াসার প্রকৌশলীকে দুদকের জিজ্ঞাসাবাদ

খুলনায় একাধিক হত্যা মামলার আসামি অনুপম মহলদার গ্রেপ্তার

দুই বিমানকর্মীর জুতায় ৮০ স্বর্ণবার, শাহজালালে জব্দ ১৬ কোটি টাকার সোনা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।