সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনায় কর্মসংকটে থাকা নিম্ন আয়ের মানুষদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ | চ্যানেল খুলনা

খুলনায় কর্মসংকটে থাকা নিম্ন আয়ের মানুষদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

চ্যানেল খুলনা ডেস্কঃ খুলনায় করোনাভাইরাস সংক্রমণরোধে কর্মসংকটে থাকা নিম্ন আয়ের মানুষদের মাঝে খুলনা জেলা প্রশাসন খাদ্যসামগ্রী বিতরণ করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ‘মানবিক সহায়তা কর্মসূচির’ আওতায় জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন আজ (শনিবার) রাতে বটিয়াঘাটা উপজেলার জলমা ইউনিয়নে হতদরিদ্র, অসহায়, শ্রমিক, দিনমজুর ও কর্মসংকটে থাকা একশটি পরিবারে ঘরে ঘরে যেয়ে চাল, ডাল, তেল, আলু, সাবানসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করেন। করোনাভাইরাস সংক্রমণরোধে জনসমাগম এড়াতে খুলনা জেলা প্রশাসন এ ব্যতিক্রমধর্মী উদ্যোগ গ্রহণ করে।
খাদ্যসামগ্রী বিতরণকালে পুলিশ সুপার এসএম শফিউল্লাহ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউর রহমান, বটিয়াঘাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আশরাফুল আলম খান, উপজেলা নির্বাহী অফিসার মোঃ নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

কৃষি ভাবনা আরও সংবাদ

কয়রায় বিয়ের ১৭ দিনের মাথায় শ্বশুর বাড়িতে যুবকের ঝুলন্ত লাশ

বেলুচিস্তানে সেনা অভিযান, ৭২ ঘণ্টায় নিহত ৪৮

খুলনায় ৩ বিদেশি পিস্তল ও গুলিসহ একই পরিবারের ৩ জন আটক

১০ হাজার হেক্টর জমিতে বছরে শত কোটি টাকার ফসলহানি, সংকটে কৃষক

খুবিতে সরকারি খাতের আর্থিক ব্যবস্থাপনা বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত

লবণাক্ত জমিতে দেশি সূর্যমুখী চাষ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।