সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনায় ৩ বিদেশি পিস্তল ও গুলিসহ একই পরিবারের ৩ জন আটক | চ্যানেল খুলনা

খুলনায় ৩ বিদেশি পিস্তল ও গুলিসহ একই পরিবারের ৩ জন আটক

খুলনা মহানগরীর দারোগাপাড়ার একটি বাড়ি থেকে তিনটি বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার এবং একই পরিবারের তিনজনকে হেফাজতে নিয়েছে পুলিশ।

বুধবার (২৬ আগস্ট) বিকেলে মহিউদ্দিন সড়কের কেএম ইমতিয়াজ আলীর বাড়ি থেকে তাদের তিনজনকে থানা হেফাজতে নেওয়া হয়।

হেফাজতে নেওয়া ব্যক্তিরা হলেন- খান কুব্বাত আলী, তার স্ত্রী শামসুন নাহার ও ছেলে কেএম আবিদ হাসান। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে টুটপাড়া এলাকার দারোগাপাড়ার কেএম ইমতিয়াজ আলীর বাড়ির দুইতলার ভাড়াটিয়া কুব্বাতের ঘরে অভিযান চালিয়ে তিনটি বিদেশি পিস্তল, ৬ রাউন্ড ম্যাগাজিন, ৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে সন্ধ্যার দিকে একই ঘর থেকে দুইটি চাইনিজ কুড়াল, দুইটি চা-পাতিসহ দেশি তৈরি আরও কয়েকটি অস্ত্র উদ্ধার করা হয়।

খুলনা থানার ওসি তদন্ত মিজানুর রহমান বলেন, সকালে টুটপাড়া এলাকায় এক ব্যক্তির গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় অভিযান চলাকালে এলাকাবাসীর সহায়তায় ওই এলাকার উল্লিখিত মালিকের বাড়ির দোতলার একটি ঘর থেকে উল্লিখিত অস্ত্রগুলো উদ্ধার করা হয়। অস্ত্রের মজুত সম্পর্কে বিস্তারিত জানতে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

কৃষি ভাবনা আরও সংবাদ

১০ হাজার হেক্টর জমিতে বছরে শত কোটি টাকার ফসলহানি, সংকটে কৃষক

খুবিতে সরকারি খাতের আর্থিক ব্যবস্থাপনা বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত

লবণাক্ত জমিতে দেশি সূর্যমুখী চাষ

এক বছরে দেশে কোটিপতি বেড়েছে ১২ হাজার

ধর্ষণ মামলায় কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম কারাগারে

শ্রীপুরে এনসিপি ও চরমোনাইয়ের শতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।