সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
খুলনায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান; আটটি প্রতিষ্ঠানকে জরিমানা | চ্যানেল খুলনা

খুলনায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান; আটটি প্রতিষ্ঠানকে জরিমানা

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা বিভাগীয় ও জেলা কার্যালয়ের উদ্যোগে আজ (বুধবার) খুলনার রূপসা উপজেলার আলাইপুর বাজারে তদারকিমূলক অভিযান পরিচালনা করা হয়। এসময় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি ও সংরক্ষণ করায় ভাই ভাই মিষ্টান্ন ভান্ডারকে চার হাজার টাকা, মেঘলা মিষ্টান্ন ভান্ডারকে পাঁচ হাজার টাকা, মেয়াদোত্তীর্ন পণ্য রাখায় জয়গুরু স্টোরকে দুই হাজার টাকা, মূল্য তালিকা না থাকায় জয় মা মিষ্টান্ন ভান্ডারকে দুই হাজার টাকা, মিথ্যা বিজ্ঞাপন দেওয়ায় (ভূয়া ডাক্তার) রানী মেডিকেল হলকে পাঁচ হাজার টাকা, পণ্যের মোড়কে বিক্রয় মূল্য লেখা না থাকায় দেবু কসমেটিকসকে তিন হাজার টাকা, মেয়াদোত্তীর্ন পণ্য ও নির্ধারিত দামের অতিরিক্ত দামে সয়াবিন তেল বিক্রি করায় গোলাম রসুল স্টোরকে তিন হাজার টাকা এবং মেয়াদোত্তীর্ন ঔষধ রাখায় বেলায়েত ফার্মেসীকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।

এ অভিযানকালে সকলকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুসারে ভোক্তা অধিকার বিরোধী কাজ থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়। ব্যবসায়ীদের ক্রয়-বিক্রয় রশিদ সংরক্ষণ, মূল্য তালিকা প্রদর্শণের জন্য নিদের্শনা প্রদান করা হয় এবং জনসচেতনতা বৃদ্ধি করতে লিফলেট ও প্যামপ্লেট বিতরণ করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার তদারকি অব্যাহত থাকবে বলে এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

https://channelkhulna.tv/

আইন ও অপরাধ আরও সংবাদ

নাসীরুদ্দীন পাটওয়ারীকে লিগ্যাল নোটিশ

হাঁটুর নিচে গুলির নির্দেশ দিয়েছিলেন ডিএমপি কমিশনার হাবিব

নারী ও শিশু নির্যাতন মামলায় সাজার হার মাত্র ৩ শতাংশ: গবেষণা

ফরিদপুরে দাদি-ফুফুসহ তিনজনকে কুপিয়ে হত্যা : অভিযুক্ত আকাশ গ্রেপ্তার

আগাম জামিন নিতে হাইকোর্টে এমপি আমির হামজা

৯ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।