সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাংচুর, চাঁদা দাবির অভিযোগ | চ্যানেল খুলনা

খুলনায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাংচুর, চাঁদা দাবির অভিযোগ

খুলনার খালিশপুরে দুই লাখ টাকা চাঁদা দাবি, ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা- ভাংচুর, নগদ টাকা লুট ও কিশোরকে মারধরের অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী আবিরা ইসলাম (২৫) খালিশপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযুক্ত মো. শাহ আলম তালুকদার (৪৭) সম্পর্কে তাঁর চাচা।

থানায় দেওয়া অভিযোগ সূত্রে জানা যায়, খালিশপুর থানাধীন ১১ নম্বর এলাকায় নিজেদের বাড়ির নিচতলায় আবিরা ইসলাম ও তাঁর এক সহযোগী যৌথভাবে একটি ব্যবসাপ্রতিষ্ঠান পরিচালনা করে আসছেন। অভিযোগ অনুযায়ী, অভিযুক্ত শাহ আলম বিভিন্ন সময় ওই ব্যবসাপ্রতিষ্ঠান থেকে ভয়ভীতি দেখিয়ে টাকা নিতেন। এতে আপত্তি জানালে তাঁকে বিভিন্ন ধরনের হুমকি ও ধমকি দেওয়া হতো।

অভিযোগে উল্লেখ করা হয়, গত ১৯ নভেম্বর সকাল সাড়ে ১০টার দিকে শাহ আলম তাঁর কাছে দুই লাখ টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তিনি ক্ষিপ্ত হন। পরে একই দিন দুপুর আনুমানিক ৩টার দিকে হাতে হাতুড়ি নিয়ে দোকানে প্রবেশ করেন। এ সময় আবিরাকে গালিগালাজ ও ভয়ভীতি দেখানোর পাশাপাশি দোকানের থাই গ্লাস ও সেলাই মেশিন হাতুড়ি দিয়ে ভাঙচুর করেন বলে অভিযোগ করা হয়েছে।

এ ছাড়া দোকানের ক্যাশে থাকা আনুমানিক সাত হাজার টাকা নিয়ে যাওয়ার অভিযোগও করেছেন আবিরা। এ সময় তাঁর ছোট ভাই ফাহাদ হাসান (১৫) বাধা দিতে গেলে অভিযুক্ত তাঁকে হাতুড়ি দিয়ে আঘাত করেন। এতে ফাহাদ শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগকারীর দাবি, ভাংচুরে তাঁদের ব্যবসা প্রতিষ্ঠানের প্রায় এক লাখ ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত তাঁদের প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন বলেও অভিযোগ করা হয়েছে।

আবিরা ইসলাম অভিযোগে আরও উল্লেখ করেন, বর্তমানে অভিযুক্তের হুমকির কারণে তিনি ও তাঁর পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ অবস্থায় পরিবারের সদস্যদের জীবনের নিরাপত্তা এবং ঘটনার সুষ্ঠু তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে আবেদন জানিয়েছেন তিনি। তবে এ বিষয়ে অভিযুক্ত শাহ আলম তালুকদারের বক্তব্য পাওয়া যায়নি।

খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আহমেদ মুঠোফোনে বলেন, অভিযোগটি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

খুলনায় পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ২৩ জন

খুলনায় পাইপগান, গুলি ও চাপাতিসহ যুবক গ্রেপ্তার

খুলনার সাবেক কাউন্সিলর কাউট ঢাকা মেডিকেলের আইসিইউতে ভর্তি 

সুন্দরবনের দুবলার চরে শুরু ঐতিহ্যবাহী রাস উৎসব, থাকছে না মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

দিঘলিয়ায় ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

খুলনায় তিন মাসের সাজাপ্রাপ্ত আসামি পিয়াস ইসলাম গ্রেপ্তার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।