সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনায় বাসে আগুন দিল অবরোধকারীরা | চ্যানেল খুলনা

খুলনায় বাসে আগুন দিল অবরোধকারীরা

খুলনার রূপসা উপজেলার তালিমপুর এলাকায় দাঁড়িয়ে থাকা ‘মায়ের আঁচল’ পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে অবরোধকারীরা। রোববার (৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এ আগুন লাগানোর ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, অবরোধকারীদের দেওয়া আগুনে বাসটির অনেকাংশ পুড়ে গেছে। আগুন দিয়েই দ্রুত স্থান ত্যাগ করলে স্থানীয়রা পানি দিয়ে তা নেভায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে আসেন। পুড়ে যাওয়া ‘মায়ের আঁচল’ নামে বাসটি রূপসা টু মোংলা রুটে চলাচল করে।

আগুন দেওয়ার বিষয়টি নিশ্চিত করে রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহীন বলেন, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। জড়িতদের ধরতে পুলিশ কাজ করছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

দৌলতপুর জোন ও লবণচরা থানার কার্যক্রম পর্যালোচনা করলেন পুলিশ কমিশনার

খুলনায় সন্ত্রাসী সেজানের বাড়ি থেকে বিদেশি পিস্তল উদ্ধার

কয়রায় ২টি চামড়া, মাথা ও পাসহ ২৮ কেজি হরিণের মাংস উদ্ধার

খুলনা মহানগর ছাত্রদলের নাম ভাঙিয়ে অপকর্ম করলে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি

খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলার পেছনে সন্ত্রাসী গোষ্ঠী জড়িত থাকতে পারে: প্রশাসক

দৌলতপুরে গুলি বিনিময়ের পর বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।