সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
খুলনায় গ্রেনেড বাবুর সহযোগী কালা রনিকে গুলি করে হত্যা | চ্যানেল খুলনা

খুলনায় গ্রেনেড বাবুর সহযোগী কালা রনিকে গুলি করে হত্যা

খুলনায় দুর্বৃত্তের গুলিতে গ্রেনেড বাবুর একান্ত সহযোগী মো: রনি ওরফে কালো রনি (৩৬) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার দিবাগত রাত ১২ টার দিকে রূপসা উপজেলার মোছাব্বরপুর গ্রামে দুর্বৃত্তরা তাকে গুলি করে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়।

নিহত যুবক ওই গ্রামের বাসিন্দা মো: আনোয়ার হাওলাদারের ছেলে।

নিহত যুবকের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। এ ঘটনার পর ওই এলাকায় উত্তোজনা বিরাজ করছে বলে জানা গেছে।

এলাকাবাসি সূূত্রে জানা গেছে, রাত সাড়ে ১১ টার দিকে রনি ওরফে কালো রনি বাড়িতে ছিল। হঠাৎ তার মোবাইলে একটি ফোন আসলে সে বাড়ি থেকে বের হয়ে কিছু দূরে যাওয়া মাত্র কয়েকটি গুলির শব্দ শুনা যায়। স্থানীয়রা গুলির শব্দ পেয়ে বের হয়ে মাঠের ভেতরে তার লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। নিহত যুবক ওই এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী বলে জানা গেছে।

রূপসা থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ মাহফুজুর রহমান বলেন, নিহত ওই যুবক খুলনার ‘বি’ কোম্পানী গ্রেনেড বাবুর একান্ত সহযোগী ছিল। দুর্বৃত্তরা তার মাথা লক্ষ্য করে একটি গুলি ছোড়ে এবং গুলিটি মাথা ভেদ করে বের হয়ে যায়। ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

এর আগে ২০১৭ সালে একই কায়দায় তার ছোটভাইকে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করে। লাশের ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে। এ ব্যাপারে আইনী ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে তিনি জানান।

https://channelkhulna.tv/

আইন ও অপরাধ আরও সংবাদ

নাসীরুদ্দীন পাটওয়ারীকে লিগ্যাল নোটিশ

হাঁটুর নিচে গুলির নির্দেশ দিয়েছিলেন ডিএমপি কমিশনার হাবিব

নারী ও শিশু নির্যাতন মামলায় সাজার হার মাত্র ৩ শতাংশ: গবেষণা

ফরিদপুরে দাদি-ফুফুসহ তিনজনকে কুপিয়ে হত্যা : অভিযুক্ত আকাশ গ্রেপ্তার

আগাম জামিন নিতে হাইকোর্টে এমপি আমির হামজা

৯ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।