সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুনের রহস্যে জয়া-শ্রাবন্তী, অর্জুন দত্তের নতুন থ্রিলার ‘আরএসভিপি মার্ডার’ | চ্যানেল খুলনা

খুনের রহস্যে জয়া-শ্রাবন্তী, অর্জুন দত্তের নতুন থ্রিলার ‘আরএসভিপি মার্ডার’

খুন, প্রতিশোধ আর সম্পর্কের টানাপোড়েন নিয়ে নতুন সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন কলকাতার পরিচালক অর্জুন দত্ত। ‘আরএসভিপি মার্ডার’ নামের এই থ্রিলারে প্রথমবারের মতো একসঙ্গে পর্দায় দেখা যাবে বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসান ও কলকাতার অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে।

প্রতিশোধ, বিশ্বাসভঙ্গ ও সম্পর্কের জটিল সমীকরণ ঘিরে আবর্তিত হবে সিনেমার গল্প। পাহাড়ি পরিবেশে একটি আনন্দ আয়োজনের মধ্যে হঠাৎ এসে পৌঁছায় অস্বস্তিকর এক বার্তা। এরপরই একের পর এক রহস্যের জট খুলতে থাকে। একাধিক চরিত্রের মধ্যে কে খুনি, কী কারণে ঘটেছে হত্যাকাণ্ড—এসব প্রশ্নের উত্তর খুঁজতেই এগোবে কাহিনি।

‘অব্যক্ত’, ‘শ্রীমতী’, ‘ডিপ ফ্রিজ’ ও ‘বিবি পায়রা’র মতো সিনেমা নির্মাণ করেছেন অর্জুন দত্ত। তাঁর নির্মিত ‘ডিপ ফ্রিজ’ জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছে। আগের কাজগুলোতে সম্পর্কের নানা দিক তুলে ধরলেও এবার প্রথমবারের মতো থ্রিলারধর্মী গল্প নিয়ে দর্শকদের সামনে আসছেন তিনি।

নতুন সিনেমা প্রসঙ্গে অর্জুন দত্ত বলেন, তাঁর প্রতিটি সিনেমাতেই সম্পর্কের বিভিন্ন দিক উঠে এসেছে। তবে গল্পের ধরন একেকবার একেক রকম। পরিচালক হিসেবে সব ধরনের গল্প নিয়ে কাজ করার ইচ্ছা থেকেই দীর্ঘদিনের পরিকল্পনা অনুযায়ী এবার থ্রিলার নির্মাণে হাত দিয়েছেন তিনি।

জয়া ও শ্রাবন্তী ছাড়াও সিনেমাটিতে অভিনয় করবেন শিলাজিৎ মজুমদার, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, অনুরাধা মুখোপাধ্যায়, বিবৃতি চট্টোপাধ্যায় ও অভীপ্সা চট্টোপাধ্যায়। আরও রয়েছেন লোকনাথ দে, অঙ্কিতা মাঝি, খেয়া চট্টোপাধ্যায়, গৌরব রায়চৌধুরী, রূপালি রায় ভট্টাচার্য ও মনোজ ওঝাসহ অনেকে।

এত বড় তারকাবহর নিয়ে এবারই প্রথম সিনেমা নির্মাণ করছেন অর্জুন। এ প্রসঙ্গে তিনি বলেন, সিনেমার প্রতিটি চরিত্রই গুরুত্বপূর্ণ। এ ধরনের গল্পে চিত্রনাট্যের বাঁধন শক্ত হওয়া জরুরি, অন্যথায় পুরো আয়োজনের প্রভাব নষ্ট হতে পারে।

সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন অর্জুন দত্ত ও আশীর্বাদ মৈত্র। প্রযোজনা করছে অভিজিৎ চট্টোপাধ্যায়ের প্রতিষ্ঠান শ্রী অভিজ্ঞান ড্রিমওয়ার্কস। সহ-প্রযোজক হিসেবে রয়েছেন রূপম গোস্বামী। চিত্রগ্রহণের দায়িত্বে সুপ্রতিম ভোল এবং সম্পাদনায় থাকছেন সুজয় দত্ত রায়।

পরিকল্পনা অনুযায়ী, নভেম্বরের শেষ দিকে ভারতের উত্তরবঙ্গে সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বিনোদন আরও সংবাদ

‘ভালো অভিনেত্রীদের নিয়ে আলোচনা হয় না, মেতে থাকেন ফালতুদের নিয়ে’

‘আমি কি জাহান্নামে চলে যাব?’ নিরাপত্তা নিয়ে প্রশ্ন পরীমনির

বাংলাদেশের সেরা সুন্দরী অভিনেত্রী সামিরা খান মাহি

তানজিন তিশা ও সামিয়া অথৈর সদস্যপদ অনির্দিষ্টকালের জন্য স্থগিত

বোট ক্লাবের মামলায় পরীমণির জামিন, ৫০০ টাকার মুচলেকা

মামলায় হাজির না হওয়ায় পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।