সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ক্ষতিগ্রস্তদের টেকসই আবাসনে ইউএন-হ্যাবিট্যাটকে আহ্বান প্রধান উপদেষ্টার | চ্যানেল খুলনা

ক্ষতিগ্রস্তদের টেকসই আবাসনে ইউএন-হ্যাবিট্যাটকে আহ্বান প্রধান উপদেষ্টার

জলবায়ু দুর্যোগে ক্ষতিগ্রস্তদের টেকসই ও সাশ্রয়ী আবাসনের জন্য বাংলাদেশে সহায়তা বাড়াতে ইউএন-হ্যাবিট্যাটকে আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের সাইড লাইনে আন্ডার-সেক্রেটারি-জেনারেল এবং ইউএন-হ্যাবিট্যাটের নির্বাহী পরিচালক আনাক্লাউডিয়া রসবাচের সঙ্গে এক বৈঠকে ড. ইউনূস এ আহ্বান জানান।

এসময় সুন্দর নগরায়নের জন্য সাশ্রয়ী মূল্যের আবাসন, বর্জ্য ব্যবস্থাপনা, ক্ষুদ্র ঋণভিত্তিক আবাসনসহ বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের প্রভাবের বিভিন্ন বিষয়ে আলোচনা করেন তারা।

আলোচনায় উঠে আসে বাংলাদেশে বসবাসরত রোহিঙ্গাদের আবাসনের বিষয়টিও। নিউ ইয়র্কে রোহিঙ্গা সংকট নিয়ে জাতিসংঘের উচ্চ পর্যায়ের সম্মেলনে অংশগ্রহণের জন্য ইউএন-হ্যাবিট্যাটকে আমন্ত্রণ জানান ড. ইউনূস।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

পরিবেশ ও জলবায়ু আরও সংবাদ

জলবায়ু সংকট মোকাবিলা ও শিশুদের প্রারম্ভিক বিকাশে সমন্বিত উদ্যোগের আহ্বান

জলবায়ু সংকট মোকাবিলায় সবুজায়নকে জাতীয় দায়িত্ব হিসেবে নিতে হবে : তথ্যমন্ত্রী

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের এমডি পদে কাজী রওনাকুল ইসলাম টিপু

জলবায়ু পরিবর্তনের কষাঘাতে সুন্দরবন উপকূল

সরকারের নির্বাচনী ইশতেহারের সঙ্গে সামঞ্জস্য রেখে চলমান প্রকল্প সংশোধন করা হবে: পরিবেশমন্ত্রী

নবায়নযোগ্য জ্বালানিতে এনজিওগুলোকে অনুদাননির্ভরতা ছেড়ে ব্যবসাভিত্তিক বিনিয়োগের আহ্বান মন্ত্রীর

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।