সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
কোটা আন্দোলনে সংঘাত: প্রতিবেদন ১৪ নভেম্বর | চ্যানেল খুলনা

কোটা আন্দোলনে সংঘাত: প্রতিবেদন ১৪ নভেম্বর

ফাইল ছবি

ফাইল ছবি

চ্যানেল খুলনা ডেস্কঃ রাজধানিতে সরকারি চাকরিতে কোটা সংস্কারের আন্দোলন চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য়ের বাসভবনে ভাঙচুর, পুলিশকে মারধরসহ ওয়াকিটকি ছিনতাইয়ের ঘটনায় দায়ের করা চার মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৪ নভেম্বর দিন ধার্য করেছেন আদালত।

এ চার মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল সোমবার (৭ অক্টোবর)। এ দিন মামলার তদন্ত কর্মকর্তারা প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম মো.শারফুজ্জামান আনছারী নতুন এ দিন ধার্য করেন।

গত ২০১৭ সালের ৮ এপ্রিল সরকারি চাকুরীতে সংস্কার কোটা সংস্কার আন্দোলন চলাকালে দায়িত্বরত পুলিশকে মারধর, কর্তব্যে বাধা, পুলিশের ওয়াকিটকি ছিনতাই ও ভিসির বাড়ি ভাঙচুরের ঘটনার অভিযোগে শাহবাগ থানায় ১০ এপ্রিল এ চারটি মামলা করা হয়। চার মামলার মধ্যে তিনটি পুলিশ বাদি হয়ে করে। ভিসির বাড়ি ভাঙচুরের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের সিনিয়র সিকিউরিটি অফিসার এসএম কামরুল আহসান বাদি হয়ে একটি মামলাটি করেন। দায়ের করা এসব মামলায় আসামিদের নাম ও সংখ্যা উলেখ করা হয়নি।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

আইন ও অপরাধ আরও সংবাদ

ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড

মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড

আদালতের রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ ঘোষণা হাইকোর্টের

চট্টগ্রামে এক বাড়িতে ৬৩ বিদেশি, উদ্ধার ১৩৪ মোবাইল ও ৫৭ ল্যাপটপ

খুলনায় সোনালী ব্যাংকের সাবেক ছয় কর্মকর্তা-কর্মচারীসহ সাতজনের ১০ বছর কারাদণ্ড

দুই শিশুর পেটে ৬ হাজার ৬১৫টি ইয়াবা পাচার, নারী আটক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।