সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
কেশবপুর ভূমি অফিসের কর্মচারী রফিকুল ইসলামের বিরুদ্ধে সরকারী খাস জমি দখলের অভিযোগ | চ্যানেল খুলনা

কেশবপুর ভূমি অফিসের কর্মচারী রফিকুল ইসলামের বিরুদ্ধে সরকারী খাস জমি দখলের অভিযোগ

চ্যানেল খুলনা ডেস্কঃযশোরের মনিরামপুর উপজেলায় ফসলি জমি এবং অর্ধশত বসতবাড়ির পাশে দখল করা সরকারি জমিতে মাছের ঘের নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। ঘের নির্মাণের পর বেড়িবাঁধের কারণে বর্ষা মৌসুমে আশপাশের ফসলি জমি এবং বাড়িতে জলাবদ্ধতার আশঙ্কা দেখা দিয়েছে। ভুক্তভোগীরা জলাবদ্ধতার হাত থেকে রক্ষা পেতে ওই ঘের উচ্ছেদের দাবিতে উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত আবেদন করেছেন।
এলাকাবাসী জানান, মনিরামপুর উপজেলার ঢাকুরিয়া ইউনিয়নের সুবোলকাটি এবং হরিদাসকাটি ইউনিয়নে এক একর সরকারি খাস জমি রয়েছে। এ জমির আশপাশে ব্যক্তি মালিকানাধীন ফসলি জমি এবং অর্ধশত বসতবাড়ি রয়েছে। অভিযোগ রয়েছে, কেশবপুর ভূমি অফিসের কর্মচারী রফিকুল ইসলাম,শফিক গাজী ও সহিদুল গাজী কাঁচা রাস্তার পাশে সরকারি ৬৩ শতক জমি দখলের পর সেখানে একটি বড় মাছের ঘের নির্মাণ করেন। ঘেরের চারপাশে উঁচু করে বেড়িবাঁধও দেওয়া হয়েছে। ফলে রাস্তা দিয়ে চলাচল করা দুরুহ হয়ে পড়েছে।
অন্যদিকে ঘেরের আশপাশের ফসলি জমি ও বাড়িগুলোতে চলতি বর্ষা মৌসুমে জলাবদ্ধতার আশঙ্কা দেখা দিয়েছে। যে কারণে ভুক্তভোগীদের মধ্যে এ নিয়ে চরম উত্তেজনা বিরাজ করছে। আবদুর রশিদ, মাসুদুল ইসলাম, আবু বক্কার সিদ্দিকী, আবদুর রাজ্জাক, মফিজুর রহমান, ফিরোজ হোসেন, আছাদুল ইসলামসহ স্থানীয়রা জলাবদ্ধতার হাত থেকে রক্ষা পেতে চান। তারা মাছের ঘেরটিকে অবৈধ দাবি করে উচ্ছেদের জন্য বৃহস্পতিবার উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত আবেদন করেন।
তবে অভিযুক্তদের পক্ষ থেকে কেশবপুর ভূমি অফিসের কর্মচারী রফিকুল ইসলাম জমি দখলের অভিযোগ অস্বীকার করে জানান, শফিক গাজী এবং সহিদুল গাজীর পিতা ইনছার আলী সরকারের কাছ থেকে ১০০ বছরের জন্য ওই জমি বন্দোবস্ত নেন। সেই সূত্র ধরেই ওই জমিতে মৎস্যঘের নয় একটি পুকুর খনন করা হয়েছে।
অন্যদিকে ঢাকুরিয়া ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী ভূমি কর্মকর্তা নজরুল ইসলাম জানান, উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশ মোতাবেক বিষয়টি তদন্ত করে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। সরকারের কাছ থেকে বন্দোবস্ত নেয়ার কোন কাগজপত্র তারা (রফিক, শফিক, সহিদুল) দেখাতে পারেননি। উপজেলা নির্বাহী অফিসার আহসান উল্লাহ শরিফী জানান, তদন্ত প্রতিবেদন পাবার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

https://channelkhulna.tv/

যশোর আরও সংবাদ

যশোরের শার্শায় ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক

যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলন শ্যোন অ্যারেস্ট

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে উলাশীর জিয়া খাল পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী অমিত

বেনাপোল স্থলবন্দরে বাণিজ্য সহজীকরণে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করলেন বন্দরের চেয়ারম্যান

যশোরে ৬ কোটি টাকার হিরাসহ ভারতীয় নাগরিক আটক

শার্শা-কাশিপুর সড়কে ইজিবাইক চলাচলে বাধা দেওয়ায় বিক্ষোভ ও সড়ক অবরোধ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।