সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ২৪শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
কেশবপুরে সড়ক দুর্ঘটনায় দৈনিক অনির্বানের রিপোর্টার আহত | চ্যানেল খুলনা

কেশবপুরে সড়ক দুর্ঘটনায় দৈনিক অনির্বানের রিপোর্টার আহত

কেশবপুরের মধ্যকুলে এক সড়ক দুর্ঘটনায় দৈনিক অনির্বানের স্টাফ রিপোর্টার মোঃ মুশফিকুর রহমান মেহেদী আহত হয়েছেন। ব্যাক্তিগত কাজে মোটরসাইকেলযোগে যশোর থেকে খুলনা ফিরবার পথে গতকাল দুপুর ১২ টায় দূর্ঘটনাটি ঘটে। জানা যায়, দ্রুত গতিতে রাস্তা পার হওয়া একটি কুকুর তার বাইকের সামনের চাকায় এসে চলন্ত গতিতে আটকে যায়। কুকুরটিকে বাচাতে তড়িৎ গতিরোধের চেষ্টায় ব্রেক করতেই সড়কে ছিটকে পড়ে অজ্ঞান হয়ে যান তিনি ও আরোহী তার চাচা।

অন্যদিকে বিপরীতপার্শ্ব থেকে আসা দ্রুত গতিসম্পন্ন ছাগল বোঝাই একটি মোটর ভ্যান গতি পেরে ব্রেক ফেল করায় উল্টে যায়। ফলে মটর ভ্যান চালক সহ যাত্রী ইলিয়াস হোসেন (২২) আহত হন এবং তাদেরকে স্থানীয় এলাকাবাসী কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

এ দিকে জ্ঞান ফিরবার পর রিপোর্টার মেহেদীকে এলাকাবাসী দ্রুত কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যায়।প্রাথমিকভাবে তার বাম হাত ফ্রাকচার ও মাথায় আঘাতের বিষয় নিশ্চিত করেন কর্তব্যরত চিকিৎসক ।
এ বিষয়ে সকলের নিকট তার সুস্থতার একান্ত কামনা করেন দৈনিক অনির্বান পরিবার।

https://channelkhulna.tv/

যশোর আরও সংবাদ

শার্শা-কাশিপুর সড়কে ইজিবাইক চলাচলে বাধা দেওয়ায় বিক্ষোভ ও সড়ক অবরোধ

যশোরে অর্ধশতাধিক যাত্রীসহ চলন্ত বাসে আগুন

স্বাধীনতা দিবস উপলক্ষে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিস্থলে গার্ড অব অনার প্রদান

সরকারি ছুটির মধ্যেই খোলা থাকবে বেনাপোল বন্দর

শার্শা উপজেলা প্রেসক্লাবের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত

ভারতে আটক ৭ বাংলাদেশীকে বেনাপোল চেকপোস্ট দিয়ে হস্তান্তর

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।