সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
কুয়েটে নিরাপত্তা কমিটির সাথে নিরাপত্তা গার্ডদের মতবিনিময় | চ্যানেল খুলনা

কুয়েটে নিরাপত্তা কমিটির সাথে নিরাপত্তা গার্ডদের মতবিনিময়

0-4064x3048-0-0-{}-0-12#

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) নিরাপত্তা কমিটির সাথে দৈনিক মজুরি ভিত্তিক ও প্রাইড নিরাপত্তা গার্ডদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার উদ্যেগে মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কমিটির সভাপতি ডেপুটি রেজিস্ট্রার মোঃ মঈনুল হক সহ কমিটির সকল সদস্যবৃন্দ।

সভার শুরুতে বিশ্ববিদ্যালয় প্রশাসন নিরাপত্তার কাজে নিয়োজিত গার্ডদের দায়িত্ব পালনে বিদ্যমান সমস্যা শোনেন। এসময় সংশ্লিষ্ট গার্ডরা তাদের দায়িত্ব পালনে নিরাপত্তা সরঞ্জাম সরবরাহ ও প্রাসঙ্গিক সমস্যার বিষয়ে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করলে নিরাপত্তা কমিটির সভাপতি সেসব সমস্যা সমাধানে ভাইস-চ্যান্সেলর মহোদয়ের সাথে আলাপ করে সমস্যা সমাধানের আশ্বাস দেন।

মতবিনিময় সভা সঞ্চালনা করেন নিরাপত্তা কমিটির সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয়ের সিনিয়র নিরাপত্তা কর্মকর্তা মোঃ সাদেক হোসেন প্রামানিক। সভায় বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা এবং সম্পদ ও স্থাপনা রক্ষায় নিষ্ঠার সাথে দায়িত্ব পালনে নিরাপত্তা গার্ডদের প্রতি নিরাপত্তা কমিটি আহ্বান জানান ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

কুয়েটে প্রথম ও বৃহত্তম অটোডেস্ক রেভিট ওয়ার্কশপ

বাংলাদেশের অগ্রযাত্রা বাঁধাগ্রস্ত করতে ফ্যাসিবাদের নানামুখী ষড়যন্ত্র তরুণ প্রজন্মকে রুখে দিতে হবে

খুলনা মহানগর ও জেলা বিএনপি’র যৌথ সমাবেশ ও মিছিল ২৬ সেপ্টেম্বর

খুলনা আঞ্চলিক নির্মাণ শ্রমিক ইউনিয়ন অফিসে মেডিকেল ক্যাম্প স্থাপন

ইসলামী ব্যাংকে পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতে খুলনায় বিক্ষোভ

মহানবীর আদর্শ অনুসরণে শিক্ষার্থীদের আহ্বান কেসিসি প্রশাসকের

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।