সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
ˆসয়দ ঈসা শুধু কলমযোদ্ধাই ছিলেন না, ছিলেন রাজপথেরও এক নির্ভীক সৈনিক: এড. মনা | চ্যানেল খুলনা

ˆসয়দ ঈসা শুধু কলমযোদ্ধাই ছিলেন না, ছিলেন রাজপথেরও এক নির্ভীক সৈনিক: এড. মনা

খুলনা মহানগর বিএনপির সভাপতি এড. শফিকুল আলম মনা বলেছেন, প্রখ্যাত সাংবাদিক ও বরেণ্য রাজনৈতিক ব্যক্তিত্ব ˆসয়দ ঈসা ছিলেন এক আলোকিত সংগ্রামী মানুষ, যার জীবন ও আদর্শ আজও অনুপ্রেরণা জোগায়| তিনি রাজনীতির পাশাপাশি সাংবাদিকতায় রেখে গেছেন অনন্য অবদান, যা দেশের গণমাধ্যমের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে|

রবিবার (৩ এপ্রিল) বিকাল ৫টায় কেডি ঘোষ রোডস্থ বিএনপি কার্যালয়ে খুলনা জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও প্রখ্যাত সাংবাদিক ˆসয়দ ঈসার ২৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন| মনা বলেন, সাতক্ষীরা মহাকুমার তালা থানার তেতুলিয়া গ্রামে ১৯৪৬ সালের ২৬ সেপ্টে¤^র জন্ম নেওয়া ˆসয়দ ঈসা ছোটবেলা থেকেই ছিলেন মেধাবী ও সমাজসচেতন| ১৯৬২ সালে তালা বি.কে. ইনস্টিটিউশন থেকে ম্যাট্রিক এবং দৌলতপুর সরকারি বিএল কলেজ থেকে স্নাতক সম্পন্ন করেন| ছাত্রজীবনেই তিনি সাংবাদিকতার সঙ্গে যুক্ত হয়ে ১৯৬৪ সালে সাপ্তাহিক জনতার খুলনা সংবাদদাতা হিসেবে যাত্রা শুরু করেন| পরবর্তীতে সাপ্তাহিক দেশের ডাক, সাপ্তাহিক ¯^াধিকার পত্রিকায় সহকারী সম্পাদক, ˆদনিক সংবাদের খুলনা প্রতিনিধি এবং সাপ্তাহিক মুক্তি ও ¯^কাল পত্রিকার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে তিনি সাংবাদিকতায় নিজ¯^ অবস্থান ˆতরি করেন| বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রের সংবাদপাঠক হিসেবেও তিনি ছিলেন সুপরিচিত কণ্ঠ¯^র| সংবাদপত্রের ¯^াধীনতা রক্ষা এবং ১৯৭৪ সালের বিশেষ কালাকানুনের বিরুদ্ধে সাংবাদিক আন্দোলনে তার সাহসী ভূমিকা আজও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়|

তিনি আরও বলেন, ˆসয়দ ঈসা শুধু কলমযোদ্ধাই ছিলেন না, ছিলেন রাজপথেরও এক নির্ভীক ˆসনিক| ছাত্র ইউনিয়নের রাজনীতি দিয়ে শুরু করে ন্যাপ (ভাসানী), জাতীয়তাবাদী ফ্রন্ট হয়ে বিএনপিতে যোগ দিয়ে দীর্ঘদিন খুলনা জেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন| ১৯৭৬ সালে মাওলানা ভাসানীর নেতৃত্বে ফারাক্কা অভিমুখে ঐতিহাসিক লংমার্চ এবং ১৯৮২ থেকে ১৯৯০ পর্যন্ত ˆ¯^রাচারবিরোধী আন্দোলনে তার সক্রিয় অংশগ্রহণ তার সংগ্রামী চেতনারই প্রমাণ| সভায় বক্তারা আবেগভরে বলেন, ˆসয়দ ঈসার জীবন ছিল সত্য ও ন্যায়ের পক্ষে অবিচল থাকার এক উজ্জ্বল দৃষ্টান্ত| তার স্মৃতিকে অম্লান রাখতে ডুমুরিয়া উপজেলার আঠারোমাইল এলাকায় প্রতিষ্ঠা করা হয়েছে ‘ˆসয়দ ঈসা জেনারেল ও টেকনিক্যাল কলেজ’, যা আগামী প্রজন্মকে তার আদর্শে অনুপ্রাণিত করবে| সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক স ম আব্দুর রহমান ও বদরুল আনাম খান, মুক্তিযোদ্ধা দলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আলমগীর হোসেন, বীর মুক্তিযোদ্ধা মোশরেফ হোসেন, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সভাপতি মো. রাশিদুল ইসলাম, শ্রমিকদলের আহ্বায়ক মজিবর রহমান, আনোয়ার হোসেন, মুস্তাফিজুর আকন্দ তুহিন, মিজান,গাউস,থানা সাংগঠনিক সম্পাদক জাকির ইকবাল বাপ্পী, ¯ে^চ্ছাসেবক দলের ইস্তিয়াক আহম্মেদ ইস্তি ও মুন্তাসির আল মামুন, ছাত্রদলের মাজাহারুল ইসলাম রাসেল, নিবির মাহমুদ নিবিড় ,সহিদুল ইসলাম, ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ের সভাপতি ইফতেখার হোসেন বাবু, মাসুদউল হক হারুন, মো. সালাউদ্দীন মোল্লা (বুলবুল), এস এম নুরুল আলম দিপু, শেখ মোস্তফা কামাল, আজিজুর রহমান, কাজী নজরুল ইসলাম, মো. মাহমুদ আলম মোড়ল, ইকবাল হোসেন মিজান, শেখ আলমগীর হোসেন এবং সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান রুনু মো. নুরুল ইসলাম, মো. বায়েজিদ, মঞ্জুরুল আলম, মো. আমিন আহমেদ, মো. শওকত আলী বিশ্বাস লাবু, মো. ওহিদুজ্জামান হাওলাদার, কাজী মো. মিজানুর রহমান, মো. আবুল ওয়ারা, মো. আরিফুল ইসলাম বিপ্লব,ওলামা দলের সদস্য সচিব হাফেজ মো. আল-আমিন, মহিলা দলের নাসরিন হক শ্রাবণী, এ্যাডঃ হেনা, মুন্নি জামান, ইরিনা আক্তার, ˆসয়দা নওরিন, আনিকা সুলতানা, সাহিদা আক্তার, লায়লা পারভীন,বিএনপি নেতা মাইনুল ইসলাম কিরন, ইয়াজুল ইসলাম এপোলো, হেলাল ফারাজী, হারুন অর রশিদ, ইয়াসিন গাজী, নুরুল হুদা পলাশ, মাহমুদ হাসান শান্ত, মো. জাহিদুর রহমান রিপন, ফারুক প্রমূখ| আলোচনা শেষে তার রুহের মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়|

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

ˆসয়দ ঈসা শুধু কলমযোদ্ধাই ছিলেন না, ছিলেন রাজপথেরও এক নির্ভীক সৈনিক: এড. মনা

বন্ধ মিল চালুর দাবিতে খালিশপুরে র‌্যালী ও মানববন্ধন কর্মসূচি পালিত

মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার উদ্যোগে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

গণভোটের রায় অস্বীকারে দেশকে সংকটে ঠেলে দিচ্ছে সরকার: গোলাম পরওয়ার

শ্রমিকরা সব আমলেই বঞ্চিত ও নির্যাতিত : ইসলামী শ্রমিক আন্দোলন খুলনা

খুলনায় পৃথক সাইকেল লেন তৈরির ঘোষণা কেসিসি প্রশাসক মঞ্জুর

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।