সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
বন্ধ মিল চালুর দাবিতে খালিশপুরে র‌্যালী ও মানববন্ধন কর্মসূচি পালিত | চ্যানেল খুলনা

বন্ধ মিল চালুর দাবিতে খালিশপুরে র‌্যালী ও মানববন্ধন কর্মসূচি পালিত

মহান মে দিবস উপলক্ষ্যে খুলনা নিউজপ্রিন্ট,হার্ডবোর্ড মিলসহ বন্ধ মিল চালু সংগ্রাম পরিষদ আয়োজিত র‌্যালী ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। শুক্রবার সকাল ১০ টায় মহান মে দিবস উপলক্ষ্যে খালিশপুর নিউজপ্রিন্ট মিল গেট চত্বরে র‌্যালী পরবর্তী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধন কর্মসূচিতে বক্তব্যে রাখেন, জাতীয়তাবাদী কেন্দ্রীয় শ্রমিক দলের সদস্য নিজামুর রহমান লালু। তিনি তার বক্তব্যে বলেন, আন্তর্জাতিক শ্রমিক দিবসের আজকের প্রতিপাদ্য বিষয় হলো নিউজপ্রিন্ট, হার্ডবোর্ড মিল এবং ২৫ টি পাটকল সহ সকল বন্ধ শিল্প কারখানা চালুর দাবিতে আমরা আজ শপথ করছি। আমরা সরকারের কাছে আবেদন করছি, সরকার নির্বাচনের আগে কথা দিয়েছিল বন্ধ শিল্প কারখানা গুলো চালু করবে। আমরা পার্লামেন্টে আওয়াজ শুনতে পাচ্ছি। সরকার বলেছে আগামী দু’মাসের মধ্যে বন্ধ শিল্পকারখানা চালু করা হবে। আমরা বিশ্বাস করি একটি গনমুখী সরকারের পক্ষে বন্ধ মিলগুলো চালু করা সম্ভব। প্রধানমন্ত্রী তারেক রহমান সহ সরকারের সংসদ সদস্যরা বলেছেন বিগত সরকারের সময় লুটপাট করা হয়েছে। আমরা বলতে চাই, জনগন যদি ফুঁসে ওঠে স্বৈরাচার বলেন আর সরকার বলেন, পেটে যখন ক্ষুধা থাকবে তারা ঘুম পড়ে থাকবে না। সরকারের কাছে আমাদের আবেদন থাকবে দ্রুত সময়ের মধ্যে বন্ধ কলকারখানা গুলো চালু করে অসহায় শ্রমিকের কর্মসংস্থানের সৃষ্টি করুন। শ্রমিক ভালো থাকলে সরকার ভালো থাকবে।

পরিশেষে আমরা বলতে চাই, খুলনা – ৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল। আপনি এই এলাকার সন্তান, আমরা বুক ভরা আশা নিয়ে আপনাকে ভোট দিয়ে নির্বাচিত করেছি। আপনি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের অত্যান্ত আস্থাভাজন প্রিয় মানুষ। আপনি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কথা বলে বন্ধ কলকারখানা গুলো চালু করে শ্রমিকদের কর্মসংস্থানের সৃষ্টি করবেন। মৃত শিল্প নগরীকে পুনরুজ্জীবিত করবেন।

নিউজপ্রিন্ট, হার্ডবোর্ড মিল সহ বন্ধ সকল মিল চালু সংগ্রাম পরিষদের আহবায়ক বারেক হাওলাদের সভাপতিত্বে ও শেখ আল রুবেলের সঞ্চালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন, সাবেক ১২ নং ওয়ার্ড কমিশনার এইচ এম আবু সালেক, সাবেক ১০ নং ওয়ার্ড বিএনপি সভাপতি আশরাফ হোসেন, হারুন হাওলাদার খোকা, সাবেক সিবিএ শ্রমিক নেতা চৌধুরী হাবিবুর রহমান, মোঃ হাবিবুর রহমান, আব্দুল মান্নান, শেখ গোলাম সরোয়ার, নুরে আব্দুল্লাহ, আব্দুল হালিম খালীফা, আ: জব্বার, শহিদুল ইসলাম, নজরুল ইসলাম, রেজাউল ইসলাম, আ: রহিম, ফারুক খান, সোহরাব হোসেন, ইসমাইল হোসেন, বেল্লাল হোসেন, জাবেদ হোসেন, মশিউর রহমান, মতিয়ার রহমান, আবুল কালাম,মো: ফারুখ খা সহ বিভিন্ন মিলের শ্রমিক নেতৃবৃন্দ। এর আগে মহান মে দিবস উপলক্ষ্যে র‌্যালীটি খালিশপুর থানা বিএনপি অফিসের সামনে হয়ে বিআইডিসি রোড প্রদক্ষিণ শেষে পুনরায় নিউজপ্রিন্ট গেটে এসে শেষ হয়।

ক্যাপশন: বন্ধ মিল চালুর দাবিতে খুলনা নিউজপ্রিন্ট,হার্ডবোর্ড মিল সহ বন্ধ মিল চালু সংগ্রাম পরিষদের উদ্যোগে খালিশপুরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

ˆসয়দ ঈসা শুধু কলমযোদ্ধাই ছিলেন না, ছিলেন রাজপথেরও এক নির্ভীক সৈনিক: এড. মনা

বন্ধ মিল চালুর দাবিতে খালিশপুরে র‌্যালী ও মানববন্ধন কর্মসূচি পালিত

মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার উদ্যোগে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

গণভোটের রায় অস্বীকারে দেশকে সংকটে ঠেলে দিচ্ছে সরকার: গোলাম পরওয়ার

শ্রমিকরা সব আমলেই বঞ্চিত ও নির্যাতিত : ইসলামী শ্রমিক আন্দোলন খুলনা

খুলনায় পৃথক সাইকেল লেন তৈরির ঘোষণা কেসিসি প্রশাসক মঞ্জুর

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।