সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
কুয়েট ভিসি ও কেএমপি কমিশনারের সৌজন্য সাক্ষাৎ, ক্যাম্পাসে পুলিশ ফাঁড়ির সম্ভাব্য স্থান পরিদর্শন | চ্যানেল খুলনা

কুয়েট ভিসি ও কেএমপি কমিশনারের সৌজন্য সাক্ষাৎ, ক্যাম্পাসে পুলিশ ফাঁড়ির সম্ভাব্য স্থান পরিদর্শন

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা ও খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৪ মে) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে ভাইস-চ্যান্সেলরের দাপ্তরিক কক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎ শেষে সংশ্লিষ্ট কর্মকর্তারা কুয়েট ক্যাম্পাসে প্রস্তাবিত স্থায়ী পুলিশ ফাঁড়ি স্থাপনের সম্ভাব্য স্থান পরিদর্শন করেন। এ সময় কেএমপি কমিশনার পুলিশ ফাঁড়ির স্থান চূড়ান্তকরণসহ অতিসত্বর ফাঁড়ির কার্যক্রম শুরুর প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

এ সময় অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) ও অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশনস্) মোহাম্মদ রাশিদুল ইসলাম খান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড প্রটোকল) মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ, পিপিএম-সেবা, উপ-পুলিশ কমিশনার (এফ অ্যান্ড বি) ও অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত এম এম শাকিলুজ্জামান, উপ-পুলিশ কমিশনার (উত্তর বিভাগ) সুদর্শন কুমার রায় এবং পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

কুয়েটের পক্ষ থেকে প্রফেসর ড. মোঃ রোকনুজ্জামান, পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন), প্রফেসর ড. মোঃ হাসান আলী, পরিচালক (ছাত্র কল্যাণ), প্রফেসর ড. মোহাম্মদ আবু ইউসুফ, নিরাপত্তা কমিটির সভাপতি, ইঞ্জিনিয়ার জি.এম. মাহফুজুর রহমান, প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত), ইঞ্জিনিয়ার ড. মোঃ জুলফিকার হোসেন, পরিচালক (অবকাঠামো ও একাডেমিক কার্যক্রম সম্প্রসারণ প্রকল্প) উপস্থিত ছিলেন। স্থান পরিদর্শন শেষে কুয়েট ভাইস-চ্যান্সেলরের আমন্ত্রণে উপস্থিত সবাই ভাইস-চ্যান্সেলরের বাংলো পরিদর্শন করেন।

উল্লেখ্য, গত ২৫ এপ্রিল কুয়েট ক্যাম্পাস ও পার্শ্ববর্তী এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ এবং বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোঃ আলী হোসেন ফকিরের মধ্যে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। ওই সাক্ষাতে কুয়েট ও আশপাশের এলাকার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় ভাইস-চ্যান্সেলর ক্যাম্পাসে একটি স্থায়ী পুলিশ ফাঁড়ি স্থাপনের অনুরোধ জানান। পরবর্তীতে আইজিপি দ্রুত সময়ের মধ্যে ফাঁড়ি স্থাপনের আশ্বাস দেন এবং কেএমপি কমিশনারকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

খুলনায় নারীর রাজনৈতিক অংশগ্রহণ ও নেতৃত্ব জোরদারে ‘Her Vote, Her Seat’ মিডিয়া ওরিয়েন্টেশন

উচ্চশিক্ষার দ্বার খুলতে ‘ওভারসীজ এডুকেয়ার’ ও ‘এডু উইংস হাব’-এর নতুন যাত্রা

৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপযাপন উপলক্ষ্যে কেসিসির বিভিন্ন কর্মসূচি গ্রহণ

প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সামাজিক ও মানবিক দায়িত্ব

খুলনায় নৌযান শুমারি বিষয়ক অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত

খুবি উপাচার্যের সাথে খুকৃবির নবনিযুক্ত উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।